1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাদকবিরোধী ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল মাতালেন কেয়া পায়েল-অমিত হাসান শেরপুরে ফুটবল ফাইনালে অমিত হাসান-কেয়া পায়েল, মাঠে দর্শকের ঢল জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম ১১৭ বছরে পা দিলেন বিশ্বের দীর্ঘজীবী নারী স্টার্কের ৬ উইকেটের জবাবে শরীফুলের ৬, রোমাঞ্চকর দিনে ১০১ রানে এগিয়ে অজিরা ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা, হবে উপনির্বাচন নকলায় শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ

শ্রীবরদীতে নির্বাচনকালীন আইন-শৃঙ্খলা ব্রিফিং অনুষ্ঠিত

  • আপডেট টাইম :: বুধবার, ৮ এপ্রিল, ২০২৬

রানা, শ্রীবরদী: উত্তর ভারতের মেঘালয় রাজ্য ঘেষা শেরপুর-৩ (শ্রীবরদী ও ঝিনাইগাতি) সংসদীয় আসনের আগামী ০৯ এপ্রিল অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনকালীন দায়িত্ব পালন ও আইন-শৃঙ্খলা রক্ষার্থে গৃহীত নিরাপত্তামূলক ব্যবস্থা সংক্রান্তে দুটি পৃথক ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (০৮ এপ্রিল) সকালে শ্রীবরদী’র আয়শা আইন উদ্দিন মহিলা কলেজ মাঠে ও পরবর্তীতে ঝিনাইগাতি আলহাজ্ব শফিউদ্দিন আহম্মদ কলেজ মাঠে নির্বাচনী দায়িত্বে নিয়োজিত পুলিশ সদস্যদের উদ্দেশ্যে নির্বাচন সংক্রান্তে দুটি পৃথক ব্রিফিং প্রদান করেন ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ আবু বকর সিদ্দীক মহোদয়।

তিনি, নির্বাচনে ভোট গ্রহণ অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ করার লক্ষ্যে নির্বাচনী ডিউটিতে নিয়োজিত উপস্থিত সকলকে সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনসহ করণীয় বর্জনীয় সংক্রান্তে বিভিন্ন দিক-নিদের্শনা প্রদান করেন।

ব্রিফিংয়ে পুলিশ সুপার জনাব মোঃ কামরুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি’র কার্যালয়ের পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) রাশিদা বেগম পিপিএম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) অতিরিক্ত পুলিশ সুপার (২ এপিবিএন) ফাল্গুনী নন্দী (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন ও অর্থ) মোঃ মিজানুর রহমান ভূঁঞা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তার, সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) আফসান-আল-আলম, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) আবদুল্লাহ আল মামুন, শ্রীবরদী থানার ওসি নুরুল আলম -সহ জেলা পুলিশ ও পুলিশের বিভিন্ন ইউনিটে হতে আগত বিভিন্ন পদমর্যাদা পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com