1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
স্কুলছাত্রীর নগ্ন ভিডিও মায়ের কাছে পাঠিয়ে টাকা দাবি, গ্রেফতার ২ ডেঙ্গু রোগী হাসপাতালে ৪ দিন অবজারভেশনে থাকবে, যেতে চাইলেই হবে না: স্বাস্থ্যমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী সারাদেশে অস্থিতিশীলতা সৃষ্টির প্রতিবাদে শেরপুরে যুবদলের বিক্ষোভ শেরপুরে কালোবাজারে সার বিক্রির মামলায় ১৫ জন কারাগারে শেরপুরে কালোবাজারে সার বিক্রির অভিযোগে ১৫ ডিলার জেল হাজতে ১ পয়সা বেশি ভাড়া আদায় করা হলে রুট পারমিট বাতিল: সড়ক মন্ত্রী ক্ষমতার মোহে জামায়াত-এনসিপি ‘আগুন সন্ত্রাসের পথ বেছে নিয়েছে’: রাশেদ খান ৯ জনকে কামড়ানো সেই শিয়ালের মাথা যে কারণে নেওয়া হলো গবেষণাগারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানিয়ে পোস্ট, চবি ছাত্রদল নেতাকে শোকজ

বড় বাজেটের সিনেমায় কাজ করব: ববি

  • আপডেট টাইম :: শুক্রবার, ৩ জানুয়ারী, ২০২০

বিনোদন ডেস্ক : ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা ববি। তার পুরো নাম ইয়ামিন হক। চলচ্চিত্রাঙ্গনে ববি নামে পরিচিত। ইতোমধ্যে অভিনয় নৈপুণ্য দেখিয়ে বাংলা চলচ্চিত্রাঙ্গনে শক্ত আসন গেড়েছেন এই অভিনেত্রী।

ইফতেখার চৌধুরী পরিচালিত বহুল আলোচিত ‘খোঁজ: দ্য সার্চ’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় ববির অভিষেক হয়। এ সিনেমায় তার বিপরীতে অভিনয় করেন অনন্ত জলিল। চলচ্চিত্রে পা রেখে আলোচনায় উঠে আসেন ববি।

নতুন বছরে এ অভিনেত্রী ভালো কিছু চলচ্চিত্র উপহার দেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন। এ প্রসঙ্গে ববি বলেন, ‘‘২০১৯ সালটা খুব ভালো কেটেছে। গত ঈদে ‘নোলক’ মুক্তি পেয়েছে। এছাড়া গত বছর মুক্তি পেয়েছে ‘বেপরোয়া’। দুটি সিনেমাই ভালো গিয়েছে। দর্শক পছন্দ করেছেন। তা ছাড়া প্রথমবারের মতো কলকাতার সিনেমায় গত বছর অভিষেক হয়েছে। ‘রক্তমুখী’ সিনেমাটি পশ্চিমবঙ্গের সিনেমা হলে টানা চার সপ্তাহ প্রদর্শিত হয়েছে। বাংলাদেশেও সিনেমাটি মুক্তির পরিকল্পনা রয়েছে। নতুন বছরে প্রত্যাশা করছি, ফিল্ম ইন্ডাস্ট্রি আবার ঘুরে দাঁড়াবে, সিনেমা হলের মান উন্নয়ন হবে। আর এ বছরে বড় বাজেটের সিনেমায় কাজ করব।’’

ববি অভিনীত উল্লেখযোগ্য ব্যবসাসফল সিনেমা হলো—‘ফুল অ্যান্ড ফাইনাল’, ‘হিরো দ্য সুপারস্টার’, ‘রাজত্ব’, ‘দেহরক্ষী’, ‘ইঞ্চি ইঞ্চি প্রেম’, ‘অ্যাকশন জেসমিন’, ‘রাজা বাবু’ প্রভৃতি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com