1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদীতে বিজ্ঞান ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত সীমান্তে ভারতীয় ‘পুশইন’ চেষ্টার প্রতিবাদে নালিতাবাড়ীতে বিক্ষোভ-সমাবেশ ইসলামী ব্যাংকে কোনো ধরনের অবৈধ হস্তক্ষেপ হয়নি, আতঙ্কিত হবেন না: গভর্নর হঠাৎ বিশ্বজুড়ে ফেসবুক ডাউন, আইডি-মেসেঞ্জার অটো লগআউট পে-স্কেল বাস্তবায়নের কারণ জানালেন অর্থমন্ত্রী মালিকপক্ষের অঘোষিত সিদ্ধান্তে লোড-আনলোড বন্ধ রয়েছে নাকুগাঁও স্থলবন্দরে বিশ্বকাপে নামার আগে আর্জেন্টিনা শিবিরে দুঃসংবাদ শ্রীবরদী সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় গাঁজা উদ্ধার বিশ্বকাপ উপলক্ষে নিরাপদে পতাকা উত্তোলনের আহ্বান গোলাম কিবরিয়ার শিক্ষা ও কঠোর পরিশ্রমেই উন্নতির শিখরে পৌঁছানো সম্ভব: মির্জা ফখরুল

দেশে ২৪ ঘণ্টায় করোনায় ঝরলো ৩৩ প্রাণ, শনাক্ত ৩৫৩৩

  • আপডেট টাইম :: বুধবার, ১৫ জুলাই, ২০২০

ঢাকা: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে ৩৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৪৫৭ জনে।

এছাড়া, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩ হাজার ৫৩৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৯৩ হাজার ৫৯০ জনে।

বুধবার (১৫ জুলাই) মহাখালী থেকে নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

ডা. নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ১ হাজার ৭৯৬ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছে ১ লাখ ৫ হাজার ২৩ জন।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৪ হাজার ৩০৮টি। ৭৯ টি ল্যাবে পরীক্ষা করা হয়েছে ১৪ হাজার ২টি। মোট পরীক্ষা করা হয়েছে ৯ লাখ ৮০ হাজার ৪০২টি নমুনা।

ডা. নাসিমা সুলতানা জানান, নিহত ৩৩ জনের মধ্যে ২৭ জন পুরুষ ও ৬ জন নারী। এরমধ্যে ১৬ জন ঢাকা বিভাগের, সাতজন চট্টগ্রামের, খুলনায় পাঁচজন, রংপুরে তিন জন এবং রাজশাহীতে দুইজন রয়েছে।

বয়স ভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, ০ থেকে ১০ বছরের মধ্যে একজন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে তিনজন, ৪১ থেকে ৫০ বয়সের মধ্যে পাঁচজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১০জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে সাতজন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ৫ জন এবং ৮১ থেকে ৯০ বছরের মধ্যে দুইজন রয়েছে। ২৪ ঘণ্টায় হাসপাতালে মারা যান ২৭ জন এবং বাসায় ৬ জন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com