1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিকিনি নয়, ফুলহাতা নীল পোশাকে মিস ইউনিভার্স মঞ্চে মাহি দ্বিতীয় দফায় জাতীয় গ্রিডে পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহ শুরু রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কে এই শীর্ষ সন্ত্রাসী ‘সুইডেন আসলাম’ ইটনায় অবৈধভাবে মজুত করা ১৫৮ বস্তা সার জব্দ, মামলার নির্দেশ নালিতাবাড়ীতে ভারতীয় মদসহ যুবলীগকর্মী ও ছাত্রদল নেতা গ্রেফতার শ্রীবরদী ও ঝিনাইগাতী সীমান্তে সাড়ে ৫ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ পানের ঝুড়িতে করে ৪০ লাখ টাকার ইয়াবা পাচার, কারবারি আটক রান্নাঘরের পেছন থেকে ৩৮ কেজি গাঁজা উদ্ধার, জড়িত চার নারী আটক আজ থেকে শুরু হচ্ছে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সংলাপ বি’স্ফোরক মামলায় গ্রেপ্তার এনসিপি নেতাকে ছিনিয়ে নিতে থানায় হামলা, আহত ৭ পুলিশ

যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীদের ভিসা প্রত্যাখ্যানের আদেশ বাতিল

  • আপডেট টাইম :: বুধবার, ১৫ জুলাই, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাসের কারণে শিক্ষা কার্যক্রম অনলাইনে চলে গেলে বিদেশি শিক্ষার্থীদের ভিসা প্রত্যাহারের বিতর্কিত সিদ্ধান্তটি বাতিল করেছে যুক্তরাষ্ট্র সরকার,একজন ফেডারেল বিচারপতি এ খবর জানান।

বেশ কয়েকটি সংস্থার সমর্থন নিয়ে হার্ভার্ড ও এমআইটি বিশ্ববিদ্যালয় গত ৬ জুলাই মার্কিন ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের (আইসিই) ঘোষিত এই পদক্ষেপের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নিয়েছিল।

বিচারপতি অ্যালিসন বুড়োস একটি সংক্ষিপ্ত শুনানিতে বলেছেন, `সরকার সিদ্ধান্তটি প্রত্যাহার করতে সম্মত হয়েছে‘ এবং সেই নির্দেশের বাস্তবায়নও করেছে।

হার্ভার্ড ও এমআইটি এই মাসের শুরুর দিকে আদালতকে আইসিই‘র ঘোষিত আদেশটি প্রতিহত করতে বলেছিল, যেখানে বলা হয়েছিল শিক্ষার্থীরা যদি তাদের ক্লাস কেবল অনলাইনে হয় তবে তাদের অবশ্যই দেশ ত্যাগ করতে হবে।

বিশ্ববিদ্যালয়গুলো তাদের মামলায় বলেছে যে এই আদেশ শিক্ষার্থীদের ব্যক্তিগত ও আর্থিকভাবে ’প্রচুর’ ক্ষতি করবে।

ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল এডুকেশন অনুসারে, ২০১৮-১৯ শিক্ষাবর্ষে যুক্তরাষ্ট্রে ১০ লাখের বেশি আন্তর্জাতিক শিক্ষার্থী ছিল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com