1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা

খুলনায় লরি থেকে তেল চুরির সময় হাতেনাতে আটক ৫

  • আপডেট টাইম :: শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬

খুলনা : খুলনায় ডিপোর মধ্যে ট্যাংকলরি থেকে অকটেন চুরিকালে তেলসহ পাঁচজনকে আটক করা হয়েছে। শুক্রবার (১০ এপ্রিল) দুপুরে এনএসআই খুলনা মেট্রো কার্যালয়ের তথ্যের ভিত্তিতে পদ্মা ডিপো মধ্যে থেকে ১০ লিটার অকটেনসহ হাতেনাতে তাদের আটক করা হয়। পরে খুলনা জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উম্মে সালমা খানুন তাদেরকে ১০ হাজার টাকা জরিমানা করেন।

প্রশাসনের সূত্রে জানা যায়, শুক্রবার খুলনা মহানগরীর খালিশপুর থানাধীন পদ্মা ডিপো মধ্যে থেকে ট্যাংক লরি (খুলনা মেট্রো-ঢ, ৪১-০০৭১) থেকে মাগুড়ার ট্যাংকলরি চালক ইমরান, হেল্পার সম্রাট, হেল্পার মিন্টি, রানা, বিল্লাল মিলে ড্রামে অকটেন চুরি করার সময় এনএসআই খুলনা মেট্রো কার্যালয়ের সদস্যরা হাতেনাতে ধরে। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বাংলাদেশ মেট্রোলিয়াম আইন ২০১৬-এর ২০-এর ১ ধারা মোতাবেক তাদের ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

খুলনা জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উম্মে সালমা খানুন ঢাকা পোস্টকে বলেন, এনএসআই-এর তথ্যের ভিত্তিতে পদ্মা ডিপোতে গিয়ে হাতেনাতে ১০ লিটার তেলসহ পাঁচজনকে আটক করা হয়। পরবর্তীতে তেল চুরির অভিযোগ তারা স্বীকার করে। এর মূল হোতা ছিলেন গাড়ির চালক। এ জন্য তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং তেল জব্দ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com