1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা

চাঁদাবাজি-সন্ত্রাস দমনে শেরপুর-৩-এ অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থানে এমপি রুবেল

  • আপডেট টাইম :: শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬

মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর প্রতিনিধি: নিজ নির্বাচনী এলাকা শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) কে চাঁদাবাজি, সন্ত্রাস, মাদকসহ সব ধরনের অনিয়ম থেকে মুক্ত রাখার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন নবনির্বাচিত সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল। এ লক্ষ্যে খুব শিগগিরই একটি বিশেষ হটলাইন চালুর ঘোষণা দিয়েছেন তিনি। শুক্রবার (১০এপ্রিল) বিকেলে ঝিনাইগাতী উপজেলার ধানহাটিতে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত নির্বাচন-পরবর্তী আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।

এ সময় এমপি রুবেল বলেন, খুব দ্রুত একটি মোবাইল হটলাইন নম্বর চালু করা হবে, যেখানে সাধারণ মানুষ চাঁদাবাজি, সন্ত্রাস, মাদক কিংবা যেকোনো অনিয়মের তথ্য সরাসরি জানাতে পারেন। প্রয়োজনে কল বা মেসেজের মাধ্যমে অভিযোগ জানানো যাবে। তিনি সবাইকে নির্ভয়ে তথ্য দেওয়ার আহ্বান জানিয়ে আশ্বস্ত করেন—প্রাপ্ত সব তথ্য সর্বোচ্চ গোপনীয়তার সঙ্গে সংরক্ষণ করা হবে। তিনি আরও বলেন,এলাকাকে একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও সুন্দর জনপদ হিসেবে গড়ে তুলতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। এজন্য প্রয়োজনে সকলের সম্মিলিত সহযোগিতা ও সচেতনতা।”
নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের বিষয়ে তিনি জানান, ইতোমধ্যে উন্নয়ন পরিকল্পনাগুলো তালিকাভুক্ত করা হচ্ছে এবং অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়ন শুরু করা হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব শাহজাহান আকন্দ। সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সদস্য সচিব মো. লুৎফর রহমান। এতে বক্তব্য দেন ঝিনাইগাতী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপির বর্ষীয়ান নেতা মো. আমিনুল ইসলাম বাদশা।

এর আগে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠন এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন নবনির্বাচিত এই সংসদ সদস্যকে।

অনুষ্ঠানে দলীয় নেতাকর্মীসহ বিভিন্ন স্তরের বিপুলসংখ্যক সাধারণ জনগণের উপস্থিতি লক্ষ্য করা যায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com