1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আদমজী ইপিজেডে ভূত আতঙ্ক, একদিনের ছুটি ঘোষণা টেস্ট র‍্যাংকিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ পাউরুটি কিনতে গিয়ে আপন ২ বোনকে ধর্ষণচেষ্টা, দোকানি পলাতক ছাদে মাদক সেবন দেখে ফেলায় একই পরিবারের চারজনকে হত্যা, আটক ২ রাজনৈতিক মতাদর্শ নয়, পেশাগত যোগ্যতা হবে পদোন্নতির মানদণ্ড: প্রধানমন্ত্রী দ্বিতীয় দিনেই ইনিংস ব্যবধানে টেস্ট হারল বাংলাদেশ বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম, দেওয়া হলো গার্ড অব অনার খালেদা জিয়ার সাজে অভিনেত্রী চমক, যা বলছেন নেটিজেনরা আজ বঙ্গভবনে যাবেন রাষ্ট্রপতি, দেওয়া হবে গার্ড অব অনার ওড়িশা উপকূলে বাংলাদেশিসহ ২৪ নাবিক নিয়ে ডুবে গেছে কার্গো জাহাজ

শ্রীবরদীতে ৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ: জরিমানা

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২০

শ্রীবরদী (শেরপুর) : শেরপুরের শ্রীবরদী উপজেলার ঝগড়ারচর বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে প্রায় ৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দপূর্বক বিনষ্ট করা হয়েছে। পাশাপাশি পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইনে দুই ব্যবসায়ীর নিকট থেকে ৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং সহকারি কমিশনার (ভূমি) মন্জুর আহসান ও উপজেলা মৎস্য কর্মকর্তা কৃষিবিদ সাইদুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালন করেন।
বর্ষা মৌসুমের শুরুতেই একশ্রেণির অসাধু ব্যবসায়ী নিষিদ্ধ কারেন্ট জাল বিক্রি করে আসছিল- এমন সংবাদের ভিত্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) মন্জুর আহসান এবং উপজেলা মৎস্য কর্মকর্তা সাইদুর রহমান বুধবার উপজেলার ঝগড়ারচর বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে ৫ হাজার মিটার কারেন্টজাল জব্দ করেন। পরে ঝগড়ারচর মাছ বাজারে মাছ বাজার পরিদর্শন করে ব্যবসায়ীদের মৎস্য আইন মেনে মাছ বিক্রি করার পরামর্শ দেন।
অপরদিকে একই বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ও পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইনে দুই ব্যবসায়ীর নিকট থেকে ৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়াও করোনা ভাইরাসের বিস্তার রোধে সামাজিক দূরত্ব নিশ্চিত ও স্বাস্থ্যবিধি মেনে মাস্ক ব্যবহারে ব্যবসায়ী ও পথচারীদের সচেতন করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com