1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী রাজধানীর ৩০০ ফিটে ‘ডাকাতি’র ভিডিও ভাইরাল, আসলে কী ঘটেছিল অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় বিবেচ্য হবে না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শ্রীবরদীতে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক, ৩ সহযোগীর বিরুদ্ধে মামলা সরকারি প্রায় ৫০টি কারখানায় বেসরকারি বিনিয়োগ আহ্বান করা হবে: বাণিজ্যমন্ত্রী নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ সোহেল খানকে শেষ বিদায় জানাতে গ্রামের বাড়িতে জনতার ঢল শ্রীবরদীতে তেলের ওজন কম, দুই ব্যবসায়ীকে জরিমানা নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

মহিপুরে কৃষকের নলকূপ থেকে ভূ-গর্ভস্ত গ্যাস: চলছে রান্নার কাজ

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২০

কলাপাড়া (পটুয়াখালী) : মহিপুরের নলকূপের সাথে মটারের পাইপ স্থাপনের সময় স্থানীয় এক কৃষকের বাড়িতে সন্ধান মিলেছে ভূ-গর্ভস্থ প্রাকৃতিক গ্যাসের। মঙ্গলবার ধুলাসার ইউনিয়নের বড়হরপাড়া গ্রামের নিজ বসত বাড়িতে এ গ্যাসের সন্ধান পান জমির মালিক কৃষক নাসির উদ্দিন।
স্থানীয়রা জানান, প্রায় দুই মাস আগে মাটির নিচে নলকূপের পাইপ স্থাপনের সময় ৮০ ফুট উচ্চতায় গ্যাস, বালু ও পানি উপরের দিকে উঠে আসে। এসময় নকূল বসানো মিস্ত্রীরা কোনো রকম নলকূপ বসিয়ে চলে যায়। মঙ্গলবার বাড়ির মালিক নাসির উদ্দিন নলকূপ থেকে মটারের সাথে পাইপ সংযোগ দিতে গিয়ে নলকূপের নিচে এক ফুট গর্ত করার পরেই গ্যাস বের হতে দেখেন।
বাড়ির মালিক কৃষক নাসির উদ্দিন জানান, নলকূপের সাথে পাইপের সংযোগ দেয়ার জন্য নলকূলের নিচে গর্ত করি। এসময় গ্যাস বের হতে দেখে পাইপের মাধ্যমে চুলায় গ্যাসের সংযোগ দিয়ে রান্নার কাজ করি। বিষয়টি পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মহিব্বুর রহমান মহিবসহ কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করেছি।
কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক জানান, বিষয়টি অবগত হয়েছি। এবং ধুলাসার ইউপি চেয়ারম্যানকে জানানো হয়েছে যাতে গ্যাসের কাছাকাছি কেউ আগুন ব্যবহার না করে। আরও ২/১ দেখে বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করা হবে বলে তিনি জানান।
রাসেল কবির মুরাদ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com