1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শেরপুরে সাপের দংশনে কলেজ শিক্ষার্থীর মৃত্যু, চিকিৎসকের দায়িত্বহীনতার অভিযোগ সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪ মাদকবিরোধী ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল মাতালেন কেয়া পায়েল-অমিত হাসান শেরপুরে ফুটবল ফাইনালে অমিত হাসান-কেয়া পায়েল, মাঠে দর্শকের ঢল জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম ১১৭ বছরে পা দিলেন বিশ্বের দীর্ঘজীবী নারী স্টার্কের ৬ উইকেটের জবাবে শরীফুলের ৬, রোমাঞ্চকর দিনে ১০১ রানে এগিয়ে অজিরা ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা, হবে উপনির্বাচন নকলায় শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি

বিদ্যুৎ সংকটে ভেঙে পড়েছে শিক্ষাব্যবস্থা, ‘হায় হায়’ করছে এসএসসি পরীক্ষার্থীরা

  • আপডেট টাইম :: রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬

বাংলার কাগজ ডেস্ক  : তীব্র বিদ্যুৎ সংকটের কারণে গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনের শিক্ষাব্যবস্থা ভেঙে পড়েছে, চিকিৎসা ব্যবস্থা ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে এবং বিদ্যুৎ না থাকায় সেচ ব্যবস্থাও ভেঙে পড়েছে বলে সংসদে জানিয়েছেন বিরোধীদলীয় সংসদ সদস্য সালাহউদ্দিন আইউবী। বিশেষ করে বিদ্যুৎ বিভ্রাটে এসএসসি পরীক্ষার্থীরা চরম ভোগান্তির শিকার হচ্ছে উল্লেখ করে তিনি এই সংকট উত্তরণে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রীর জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

রোববার (১৯ এপ্রিল) জাতীয় সংসদে ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে সম্পূরক প্রশ্নে এসব কথা বলেন তিনি।

সালাহউদ্দিন আইউবী বলেন, ‘বিদ্যুৎ না থাকার কারণে আমার এলাকার শিক্ষাব্যবস্থা ভেঙে পড়েছে। চিকিৎসা ব্যবস্থা ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে ও বিদ্যুৎ না থাকায় সেচ ব্যবস্থা ভেঙে পড়েছে। এসএসসি পরীক্ষার্থীরা আজ হায় হায় করছে। চতুর্দিকে বিদ্যুতের যে সংকট চলছে, তা উত্তরণে এখনই ব্যবস্থা গ্রহণ না করলে শিক্ষার্থীরা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে।’ পরীক্ষার্থীদের ভবিষ্যতের কথা চিন্তা করে এই সংকট সমাধানে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে তিনি বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রীর কাছে অনুরোধ জানান।

এছাড়া কাপাসিয়ার পর্যটন সম্ভাবনা তুলে ধরে সালাহউদ্দিন আইউবী ধাধারচর এলাকাকে ‘দ্বিতীয় সেন্ট মার্টিন’ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, ঢাকার নিকটবর্তী হওয়ায় ধাধারচর পর্যটনের জন্য অত্যন্ত উপযোগী এলাকা। তিনি পর্যটন মন্ত্রীকে এলাকাটি সফরের আমন্ত্রণ জানিয়ে বলেন, ‘আমি পর্যটন মন্ত্রী মহোদয়কে অনুরোধ করব, আপনি সুযোগ হলে এলাকাটি সফর করুন এবং সরকারি উদ্যোগে এটিকে বিশেষ পর্যটন আওতায় নিয়ে আসুন।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com