1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আদমজী ইপিজেডে ভূত আতঙ্ক, একদিনের ছুটি ঘোষণা টেস্ট র‍্যাংকিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ পাউরুটি কিনতে গিয়ে আপন ২ বোনকে ধর্ষণচেষ্টা, দোকানি পলাতক ছাদে মাদক সেবন দেখে ফেলায় একই পরিবারের চারজনকে হত্যা, আটক ২ রাজনৈতিক মতাদর্শ নয়, পেশাগত যোগ্যতা হবে পদোন্নতির মানদণ্ড: প্রধানমন্ত্রী দ্বিতীয় দিনেই ইনিংস ব্যবধানে টেস্ট হারল বাংলাদেশ বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম, দেওয়া হলো গার্ড অব অনার খালেদা জিয়ার সাজে অভিনেত্রী চমক, যা বলছেন নেটিজেনরা আজ বঙ্গভবনে যাবেন রাষ্ট্রপতি, দেওয়া হবে গার্ড অব অনার ওড়িশা উপকূলে বাংলাদেশিসহ ২৪ নাবিক নিয়ে ডুবে গেছে কার্গো জাহাজ

ঝিনাইগাতীতে ইয়াবাসহ যুবক আটক

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২০

ঝিনাইগাতি (শেরপুর) : শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় ২৭০ পিছ ইয়াবাসহ শ্রীবরদী উপজেলার হালুয়াহাটি গ্রামের ছমির উদ্দিনের ছেলে স্বপন মিয়া (২২) কে আটক করেছে র‌্যাব-১৪। মঙ্গলবার (১৪ জুলাই) সন্ধ্যায় র‌্যাব সদস্যরা ঝিনাইগাতী উপজেলার তাওয়াকুচা এলাকা থেকে তাকে আটক করে। এ সময় তার কাছে থাকা ২৭০টি ইয়াবা ট্যাবলেট ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
র‌্যাব-১৪ (জামালপুর-শেরপুর) সূত্রে জানা গেছে, দীর্ঘদিন যাবত একটি চক্র ঝিনাইগাতীর সীমান্ত এলাকায় মাদক বেচাকেনা করে আসছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব সদস্যরা মঙ্গলবার সন্ধ্যায় তাওয়াকুচা বন পাহারাদার চৌকির সামনের এলাকায় অভিযান চালান। এ সময় র‌্যাব সদস্যরা স্বপন মিয়াকে আটক করে ও তার নিকট থেকে ২৭০টি ইয়াবা ট্যাবলেট ও একটি মোবাইল ফোন উদ্ধার করে। র‌্যাব-১৪ এর কোম্পানী কমান্ডার পুলিশ সুপার তোফায়েল আহমেদ মিয়া বলেন, গ্রেফতারকৃত স্বপন মিয়া একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। স্বপনের বিরুদ্ধে ঝিনাইগাতী থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। সেই সাথে তাকে থানায় সোপর্দ করা হয়েছে।
– মোহাম্মদ দুদু মল্লিক

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com