1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
পুলিশের উচ্চপর্যায়ে রদবদল, ঢাকায় নতুন ডিআইজি জামায়াত নেতার ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় নালিতাবাড়ীতে প্রতিবাদ মিছিল নালিতাবাড়ীতে মাদকবিরোধী আলোচনা সভা অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন পূর্বধলায় প্রশাসনের সেবার মানোন্নয়নে দিকনির্দেশনা, বিভিন্ন সহায়তা ও ক্রীড়া সামগ্রী বিতরণ নকলায় মাদক, দুর্নীতি ও বাল্যবিবাহের বিরুদ্ধে প্রতিবাদ ও আলোচনা সভা নালিতাবাড়ীতে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা জুনে দেশজুড়ে ৪৭২ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৩৮ ৭৩ হাজার ৫০০ টাকায় বিক্রি হলো পদ্মার ৩৫ কেজির কাতল মাছ সরকারি অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ

ট্রাম্পের নির্দেশেই জেনারেল সোলেইমানিকে হত্যা

  • আপডেট টাইম :: শুক্রবার, ৩ জানুয়ারী, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশেই ইরানের বিপ্লবী গার্ডের প্রধান মেজর জেনারেল কাসেম সোলেইমানি নিহত হয়েছেন। মার্কিন কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে, প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশেই বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরে শুক্রবার রকেট হামলায় ইরানের বিপ্লবী গার্ডের শক্তিশালী এই কমান্ডার নিহত হয়েছেন।

শুক্রবার রাজধানী বাগদাদের আন্তর্জাতিক বিমান বন্দরে রকেট হামলা চালানো হয়। এতে জেনারেল কাসেম সোলেইমানিসহ আটজন নিহত হয়েছে।

ইরান সমর্থিত ইরাকি মিলিশিয়া পপুলার মোবিলাইজেশন ফোর্স রয়টার্সকে জানিয়েছে, হামলায় জেনারেল সোলেইমানি এবং ইরাকি মিলিশিয়া নেতা আবু মাহদি আল মুহানদিস নিহত হয়েছেন।

ইরানের গণমাধ্যমে জেনারেল সোলেইমানির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। অপরদিকে, এক বিবৃতিতে পেন্টাগন জানিয়েছে, জেনারেল সোলেইমানি ইরাকে মার্কিন কূটনীতিক এবং কর্মকর্তাদের ওপর হামলার পরিকল্পনা করছিলেন। জেনারেল সোলেইমানি এবং তার কুর্দস বাহিনী শত শত মার্কিনি এবং জোটের সদস্যের হতাহতের পেছনে দায়ী।

ইরানের ভবিষ্যত হামলা প্রতিহত করতেই এই অভিযান চালানো হয়েছে বলে জানানো হয়েছে। ওই বিবৃতিতে আরও বলা হয়েছে, আমাদের লোকজনকে রক্ষায় যুক্তরাষ্ট্র সব ধরনের ব্যবস্থা গ্রহণ করে যাবে।

জেনারেল সোলেইমানিকে হত্যার ঘটনাকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে নতুন করে আরও উত্তেজনা বাড়বে বলে আশঙ্কা দেখা যাচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com