1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ১৩ জুন ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদীতে বিজ্ঞান ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত সীমান্তে ভারতীয় ‘পুশইন’ চেষ্টার প্রতিবাদে নালিতাবাড়ীতে বিক্ষোভ-সমাবেশ ইসলামী ব্যাংকে কোনো ধরনের অবৈধ হস্তক্ষেপ হয়নি, আতঙ্কিত হবেন না: গভর্নর হঠাৎ বিশ্বজুড়ে ফেসবুক ডাউন, আইডি-মেসেঞ্জার অটো লগআউট পে-স্কেল বাস্তবায়নের কারণ জানালেন অর্থমন্ত্রী মালিকপক্ষের অঘোষিত সিদ্ধান্তে লোড-আনলোড বন্ধ রয়েছে নাকুগাঁও স্থলবন্দরে বিশ্বকাপে নামার আগে আর্জেন্টিনা শিবিরে দুঃসংবাদ শ্রীবরদী সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় গাঁজা উদ্ধার বিশ্বকাপ উপলক্ষে নিরাপদে পতাকা উত্তোলনের আহ্বান গোলাম কিবরিয়ার শিক্ষা ও কঠোর পরিশ্রমেই উন্নতির শিখরে পৌঁছানো সম্ভব: মির্জা ফখরুল

সাহেদ ও তার দুই সহযোগীর ১০ দিনের রিমান্ড চায় ডিবি

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২০

ঢাকা : আলোচিত প্রতারক রিজেন্ট গ্রুপ ও রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান সাহেদ করিম ওরফে মো. সাহেদের ১০ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ। একই সঙ্গে রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান সাহেদের প্রতারণা কাজের অন্যতম সহযোগী গ্রুপটির এমডি ও র‌্যাবের করা মামলার ২ নম্বর আসামি মাসুদ পারভেজ এবং সাহেদের আরেক অন্যতম সহযোগী তরিকুল ইসলাম ওরফে তারেক শিবলীরও ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।

বৃহস্পতিার (১৬ জুলাই) ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির তাদের রিমান্ড আবেদন করা হয়। ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ জসিমের আদালতে এ রিমান্ড শুনানি হবে।

এদিকে সাহেদ এবং মাসুদের রিমান্ড বাতিল চেয়ে আদালতে জামিন আবেদন করা হয়েছে। তাদের আইনজীবী নাজমুল হাসান এ আবেদন করেন।

এর আগে বুধবার (১৫ জুলাই) সাহেদকে সাতক্ষীরার সীমান্তবর্তী এলাকা থেকে গ্রেফতার করে র‌্যাব। পরে এদিন সকাল ৯টার দিকে তাকে হেলিকপ্টারে করে সাতক্ষীরা থেকে ঢাকায় আনা হয়।

এর আগে রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান ও সাহেদের প্রতারণা কাজের অন্যতম সহযোগী গ্রুপটির এমডি ও র‌্যাবের করা মামলার ২ নম্বর আসামি মাসুদ পারভেজকে গাজীপুর থেকে গত ১৪ জুলাই গ্রেফতার করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

এ ব্যাপারে র‌্যাব সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং পরিচালক লে. কর্নেল আশিক বিল্লাহ বলেন, মঙ্গলবার সন্ধ্যা ৭টায় গাজীপুরের কাপাসিয়া থেকে র‌্যাবের একটি দল তাকে গ্রেফতার করে। দায়ের করা মামলায় রাতেই তাকে পুলিশে সোপর্দ করা হয়।

এর আগে সাহেদের অন্যতম সহযোগী তরিকুল ইসলাম ওরফে তারেক শিবলীকে গ্রেফতার করা হয়। পরে ১০ জুলাই তাকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চাইলে পাঁচ দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করে আদালত।

এদিকে করোনাভাইরাস পরীক্ষা না করে সার্টিফিকেট প্রদানসহ বিভিন্ন অভিযোগে রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মো. সাহেদসহ ১৭ জনের বিরুদ্ধে র‌্যাবের দায়ের করা মামলার তদন্তভার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশে (ডিবি) হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com