1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা নালিতাবাড়ীতে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নেত্রকোনায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা শুরু নজরুল বর্ষ উপলক্ষে শেরপুরে সাংস্কৃতিক প্রতিযোগিতার প্রস্তুতি

কক্সবাজারে ২০ হাজার ইয়াবাসহ পুলিশ সদস্য আটক

  • আপডেট টাইম :: শনিবার, ২ মে, ২০২৬

কক্সবাজার : কক্সবাজারের রামুতে ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ সজিব বেপারী নামে এক পুলিশ কনস্টেবলকে আটক করেছে বিজিবি-৩০। শুক্রবার (১ মে) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের মরিচ্যা চেকপোস্ট এলাকায় এ অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। আটক সজিব বেপারী ব্রাহ্মণবাড়িয়া জেলা বাসিন্দা। তিনি ৮ এপিবিএনে কর্মরত ছিলেন।

বিজিবি সূত্রে জানা যায়, শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে মরিচ্যা চেকপোস্টে অভিযান চালিয়ে ৮ এপিবিএনের কনস্টেবল সজিব বেপারীকে ২০ হাজার পিস ইয়াবাসহ আটক করা হয়।

৮ এপিবিএনের কমান্ডিং অফিসার (সিও) রিয়াজ উদ্দিন আহমেদ বলেন, ‘সজিব বৃহস্পতিবার ছুটি নিয়ে কর্মস্থল ত্যাগ করেন। কীভাবে তিনি মাদক পাচারের সঙ্গে জড়িত হয়েছেন তা খতিয়ে দেখা হচ্ছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

বিজিবি-৩০ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ জানান, আটক পুলিশ সদস্যকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে বিস্তারিত তথ্য আনুষ্ঠানিকভাবে প্রেস রিলিজের মাধ্যমে জানানো হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com