1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদীতে বিজ্ঞান ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত সীমান্তে ভারতীয় ‘পুশইন’ চেষ্টার প্রতিবাদে নালিতাবাড়ীতে বিক্ষোভ-সমাবেশ ইসলামী ব্যাংকে কোনো ধরনের অবৈধ হস্তক্ষেপ হয়নি, আতঙ্কিত হবেন না: গভর্নর হঠাৎ বিশ্বজুড়ে ফেসবুক ডাউন, আইডি-মেসেঞ্জার অটো লগআউট পে-স্কেল বাস্তবায়নের কারণ জানালেন অর্থমন্ত্রী মালিকপক্ষের অঘোষিত সিদ্ধান্তে লোড-আনলোড বন্ধ রয়েছে নাকুগাঁও স্থলবন্দরে বিশ্বকাপে নামার আগে আর্জেন্টিনা শিবিরে দুঃসংবাদ শ্রীবরদী সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় গাঁজা উদ্ধার বিশ্বকাপ উপলক্ষে নিরাপদে পতাকা উত্তোলনের আহ্বান গোলাম কিবরিয়ার শিক্ষা ও কঠোর পরিশ্রমেই উন্নতির শিখরে পৌঁছানো সম্ভব: মির্জা ফখরুল

টাঙ্গাইলে একই পরিবারের ৪ জনের মরদেহ উদ্ধার

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৭ জুলাই, ২০২০

টাঙ্গাইল: টাঙ্গাইলের মধুপুরের একটি বাড়ি থেকে একই পরিবারের চারজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১৭ জুলাই) সকাল ৯টার দিকে মধুপুর পৌর এলাকার ৫ নম্বর ওয়ার্ডের উত্তরা আবাসিক এলাকার (মাস্টারবাড়ি) একতলা একটি বাসা থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক কামাল এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন—  ওই এলাকার গনি মিয়া (৪৫), তার স্ত্রী তাজিরন বেগম বুচি (৩৭), ছেলে তাজেল (১৩) ও মেয়ে সাদিয়া (৯)।

ওসি তারিক কামাল জানান, কিছুদিন আগে আব্দুল গনি মিয়া ৫ নম্বর ওয়ার্ডের উত্তরা আবাসিক এলাকায় একতলা একটি বাড়ি নির্মাণ করে পরিবার নিয়ে বসবাস শুরু করেন। গত তিন থেকে চারদিন ধরে তাদের কোন সাড়া শব্দ পাওয়া যাচ্ছিলো না। বাহিরে থেকে বাসার গেট তালাবদ্ধ ছিলো। শুক্রবার সকালে বাসার ভেতর থেকে দুর্গন্ধ আসা শুরু হলে স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানায়। পরে পুলিশ গিয়ে তালা ভেঙে তাদের লাশ উদ্ধার করে।

পুলিশের এই কর্মকর্তা আরও জানান, ধারণা করা হচ্ছে, গত ২-৩ দিন আগে দুর্বৃত্তরা তাদের গলা কেটে হত্যার পর মরদেহ ফেলে গেছে। নিহত চারজনের মধ্যে তিনজনের মরদেহ খাটের উপরে ও একজনের মরদেহ মেঝেতে পড়ে ছিলো। সিআইডির ক্রাইম সিনের সদস্যরা এসে বাড়িটি ঘিরে রেখেছে। জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এই বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com