1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদীতে বিজ্ঞান ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত সীমান্তে ভারতীয় ‘পুশইন’ চেষ্টার প্রতিবাদে নালিতাবাড়ীতে বিক্ষোভ-সমাবেশ ইসলামী ব্যাংকে কোনো ধরনের অবৈধ হস্তক্ষেপ হয়নি, আতঙ্কিত হবেন না: গভর্নর হঠাৎ বিশ্বজুড়ে ফেসবুক ডাউন, আইডি-মেসেঞ্জার অটো লগআউট পে-স্কেল বাস্তবায়নের কারণ জানালেন অর্থমন্ত্রী মালিকপক্ষের অঘোষিত সিদ্ধান্তে লোড-আনলোড বন্ধ রয়েছে নাকুগাঁও স্থলবন্দরে বিশ্বকাপে নামার আগে আর্জেন্টিনা শিবিরে দুঃসংবাদ শ্রীবরদী সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় গাঁজা উদ্ধার বিশ্বকাপ উপলক্ষে নিরাপদে পতাকা উত্তোলনের আহ্বান গোলাম কিবরিয়ার শিক্ষা ও কঠোর পরিশ্রমেই উন্নতির শিখরে পৌঁছানো সম্ভব: মির্জা ফখরুল

করোনায় আরও ৫১ জনের মৃত‌্যু, শনাক্ত ৩০৩৪

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৭ জুলাই, ২০২০

ঢাকা : দেশে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৫১ জন মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৫৪৭ জনে।

গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে শনাক্ত হয়েছেন ৩ হাজার ৩৪ জন। এ নিয়ে দেশে মোট শনাক্ত হলেন ১ লাখ ৯৯ হাজার ৩৫৭ জন।

শুক্রবার (১৭ জুলাই) মহাখালী থেকে নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি বলেন, গত একদিনে সুস্থ হয়েছেন ১ হাজার ৭৬২ জন। এ পর্যন্ত মোট সুস্থ হলো ১ লাখ ৮ হাজার ৭২৫ জন। নমুনা সংগ্রহ করা হয়েছে ১৩ হাজার ৬৮১ টি, পরীক্ষা করা হয়েছে ১৩ হাজার ৪০৭টি। মোট পরীক্ষা করা হয়েছে ১০ লাখ ৬ হাজার ৭৫১টি।

ডা. নাসিমা সুলতানা জানান, মৃতদের মধ্যে ৪০ জন পুরুষ , ১১ জন নারী।  এর মধ‌্যে ১৩ জন ঢাকা বিভাগের, ১৬ জন চট্টগ্রামের, খুলনায় ৬,  সিলেট ৩, বরিশালে ৬ জন, রংপুরে ৪ জন, রাজশাহীর ৬ জন রয়েছেন।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, ২১ থেকে ৩০ বছরের মধ্যে ১ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ৩ জন,  ৪১ থেকে ৫০ বয়সের মধ্যে ৭ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১৫ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ১২ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ১১ জন, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে ২ জন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com