1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
স্বামী-স্ত্রীর পাল্টাপাল্টি মামলায় কারাগারে গেলেন দু’জনেই দুই সীমান্তে যেতেই দিচ্ছে ধাওয়া, বন্দুকের মুখে অনাহারে ঘুরছেন বৃদ্ধ ‘ভাড়া করা’ ইট দিয়ে প্রধানমন্ত্রীর জন্য রাস্তা বানিয়েছিল এলজিইডি এক কোটি কর্মসংস্থানের লক্ষ্যে নতুন শ্রমবাজার খুঁজছে সরকার : নুরুল হক নুর লালন সাঁইয়ের মাজারে সংস্কৃতির নামে অনৈতিক কাজ চলে: সংসদে আমির হামজা সরকারি শূন্য পদে নিয়োগ প্রক্রিয়া দ্রুত শুরু করা হবে: প্রধানমন্ত্রী নালিতাবাড়ীতে জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত উত্তরণ পাবলিক স্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ব্যভিচারের মামলায় খালাস পেলেন নাসির-তামিমা বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বদ্ধপরিকর শান্তিরক্ষীরা: প্রধানমন্ত্রী

ব্যাংককে ট্রেনের সঙ্গে সংঘর্ষের পর বাসে আগুন, নিহত ৮

  • আপডেট টাইম :: শনিবার, ১৬ মে, ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক : থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে ট্রেনের সঙ্গে সংঘর্ষের পর একটি যাত্রীবাহী বাসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (১৬ মে) সংঘটিত এ দুর্ঘটনায় অন্তত আটজন নিহত এবং আরও ২৫ জন আহত হয়েছেন।

ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্সের বরাতে স্থানীয় পুলিশ ও উদ্ধারকারী কর্তৃপক্ষ জানিয়েছে, সংঘর্ষের পর বাসটিতে আগুন ধরে যায় এবং দ্রুত তা আশপাশের কয়েকটি যানবাহনেও ছড়িয়ে পড়ে।

দুর্ঘটনায় একটি ট্রেন, যাত্রীবাহী বাস, কয়েকটি ব্যক্তিগত গাড়ি এবং মোটরসাইকেল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ঘটনার পরপরই দমকল ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। উদ্ধারকারীরা ধ্বংসস্তূপের ভেতর থেকে আহতদের বের করে আনেন, অন্যদিকে দমকলকর্মীরা পানির পাইপ ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালান।

কর্তৃপক্ষ জানিয়েছে, আগুন বর্তমানে নিয়ন্ত্রণে এসেছে। তবে সম্ভাব্য আরও হতাহত ব্যক্তিদের খুঁজে বের করতে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

দুর্ঘটনার কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় তদন্ত শুরু করেছে থাই কর্তৃপক্ষ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com