1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদীতে বিজ্ঞান ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত সীমান্তে ভারতীয় ‘পুশইন’ চেষ্টার প্রতিবাদে নালিতাবাড়ীতে বিক্ষোভ-সমাবেশ ইসলামী ব্যাংকে কোনো ধরনের অবৈধ হস্তক্ষেপ হয়নি, আতঙ্কিত হবেন না: গভর্নর হঠাৎ বিশ্বজুড়ে ফেসবুক ডাউন, আইডি-মেসেঞ্জার অটো লগআউট পে-স্কেল বাস্তবায়নের কারণ জানালেন অর্থমন্ত্রী মালিকপক্ষের অঘোষিত সিদ্ধান্তে লোড-আনলোড বন্ধ রয়েছে নাকুগাঁও স্থলবন্দরে বিশ্বকাপে নামার আগে আর্জেন্টিনা শিবিরে দুঃসংবাদ শ্রীবরদী সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় গাঁজা উদ্ধার বিশ্বকাপ উপলক্ষে নিরাপদে পতাকা উত্তোলনের আহ্বান গোলাম কিবরিয়ার শিক্ষা ও কঠোর পরিশ্রমেই উন্নতির শিখরে পৌঁছানো সম্ভব: মির্জা ফখরুল

উদ্বোধনের আগেই নদীগর্ভে স্কুল ভবন-সাইক্লোন সেন্টার

  • আপডেট টাইম :: শনিবার, ১৮ জুলাই, ২০২০

চাঁদপুর : চাঁদপুরের সদর উপজেলার রাজরাজেশ্বর ইউনিয়নের ওমর আলী উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত তিনতলা ভবন নদীগর্ভে চলে গেছে।

শুক্রবার (১৭ জুলাই) দুপুরে ভবনটির চারপাশ মেঘনা নদীর ভাঙনের কবলে পড়ে। নির্মাণের পর মাত্র এক মাস আগে দৃষ্টিনন্দন এই ভবনটি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে ঠিকাদার। এটি দুর্যোগকালে সাইক্লোন সেন্টার হিসেবে ব্যবহারের সিদ্ধান্ত ছিলো।

এখন ভবন নদীর মধ্যে দাঁড়িয়ে আছে এবং এর কিছু অংশ ইতোমধ্যে ভেঙে পড়েছে। যে কোনো সময় পুরো ভবনটি নদীতে বিলীন হয়ে যেতে পারে।

স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য পারভেজ গাজী রণি বলেন, বিদ্যালয়টি এর আগেও ৭/৮ বার নদী ভাঙনের মুখে পড়ে। শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপির প্রচেষ্টায় ২ কোটি ২৯ লাখ টাকা ব্যয়ে ভবনটি নির্মাণ করা হয়।

তিনি জানান, ভবনের স্থান নির্ধারণের সময় নদী এখান থেকে দেড় কিলোমিটার দূরে ছিলো। দ্রুত এটি উদ্বোধন হওয়ার কথা থাকলেও নদী ভাঙনে সব তছনছ হয়ে গেছে।

রাজরাজেশ্বরে ইউপি চেয়ারম্যান হাজী হযরত আলী জানান, প্রতিদিনের নদী ভাঙনে ইউনিয়নের রাজারচর, খাসকান্দি, জাহাজমারাসহ বেশ কয়েকটি গ্রাম বিলীন হয়ে গেছে। গত ১০ দিনে ২ শতাধিক বসতবাড়ি অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। আরও ৫০০ বাড়িঘর ভাঙনের মুখে রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com