1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০২:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা

মহাখালীতে বেতন-বোনাসের দাবিতে পোশাক শ্রমিকদের সড়কে অবস্থান

  • আপডেট টাইম :: বুধবার, ২০ মে, ২০২৬

ঢাকা : বকেয়া বেতন ও বোনাসের দাবিতে রাজধানীর মহাখালীতে সড়কে অবস্থান নিয়ে আন্দোলন করছেন নাসা পোশাক কারখানার শ্রমিকরা। বুধবার (২০ মে) সকালে সড়কে অবস্থান নিয়ে আন্দোলন শুরু করেন তারা।

ঢাকা মহানগর পুলিশের গুলশান ট্রাফিক বিভাগের ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়।

গুলশান ট্রাফিক বিভাগের পক্ষ থেকে জানানো হয়, তেজগাঁও লিংক রোডে বটতলা ক্রসিং থেকে আনুমানিক ১০০ মিটার দূরে নাসা গ্রুপের ২০০/২৫০ জন(আনুমানিক) কর্মচারী বেতন ও বোনাসের দাবিতে রাস্তার একপাশ বন্ধ করে আন্দোলন করছেন। যার ফলে তেজগাঁও লিংক রোডে যানবাহন চলাচল বিঘ্নিত হচ্ছে।

ঘটনাস্থলে পুলিশ সদস্যরা নিয়োজিত রয়েছে জানিয়ে বলা হয়, যানবাহন চলাচল স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে।

এছাড়া যানবাহন চালকদের বিকল্প সড়ক ব্যবহার করারও অনুরোধ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com