1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অটোরিকশা নিতেই চালককে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশন’র স্কুল শিক্ষার্থীদের মাঝে ফল গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে জনগণের আস্থা অর্জনে মানবিক আচরণের ওপর গুরুত্ব ময়মনসিংহের ডিআইজির শেরপুরে গণশুনানিতে ২১৯ সেবাপ্রার্থীকে সহায়তা ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটছিল ফেরদৌস স্টিল, জরিমানা ৫ লাখ

ক্রিকেট বোর্ড সভাপতির বাড়ি লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি

  • আপডেট টাইম :: শুক্রবার, ২২ মে, ২০২৬

স্পোর্টস ডেস্ক : কানাডার ক্রিকেট বোর্ডের নবনির্বাচিত সভাপতি আরভিন্দর খোসার বাড়ি লক্ষ্য করে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। তবে হতাহতের খবর পাওয়া যায়নি। বুধবার (২০ মে) স্থানীয় সময় ভোরে সারের নিউটন এলাকায় অবস্থিত খোসার বাড়িতে হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে কানাডিয়ান সংবাদমাধ্যম সিবিসি

খোসা জানিয়েছেন, নিউটন এলাকার তার বাসভবন লক্ষ্য করে গুলির ঘটনা ঘটেছে। এছাড়া আর কোনো তথ্য দেননি কানাডা ক্রিকেট বোর্ডের নতুন এই সভাপতি। আদালতের নির্দেশে অনুষ্ঠিত নির্বাচনের মাধ্যমে সম্প্রতি খোসা আমজাদ বাজওয়ার স্থলাভিষিক্ত হয়ে ক্রিকেট কানাডার সভাপতির দায়িত্ব নেন।

A house window is seen with what appears to be a bullet hole through it.

পুলিশ জানিয়েছে, যখন গুলি চালানো হয় সে সময় বাড়ির ভেতরে লোকজন থাকলেও কেউ আহত হননি। স্থানীয় সময় ভোর ৪টা ৪০ মিনিটের দিকে তারা ঘটনাস্থলে পৌঁছান।

An Instagram post shows a photo introducing new president of Cricket Canada Arvinder Khosa.

পুলিশের এক মুখপাত্র সিবিসির ‘ফিফথ এস্টেট’কে দেওয়া এক ই-মেইলে বলেন, ‘যে বাসভবনে গুলি চালানো হয়েছে, তার সঙ্গে সংশ্লিষ্ট একজন ব্যক্তি আগে থেকেই চাঁদাবাজি-সংক্রান্ত হুমকি পাচ্ছিলেন।’

এদিকে, কানাডা বোর্ডের সঙ্গে সংঘবদ্ধ অপরাধচক্রের যোগাযোগ থাকার অভিযোগও উঠেছে। এর আগে সিবিসির এক প্রতিবেদনে দাবি করা হয়, লরেন্স বিষ্ণোই গ্যাং সংশ্লিষ্ট ব্যক্তিরা টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে কানাডার ক্রিকেট অঙ্গনের কয়েকজন সদস্যকে ভয়ভীতি দেখিয়েছিল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com