1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নকলায় সার ও বীজ ডিলার এসোসিয়েশনের সভাপতি শাহিনুর, সম্পাদক নাহিদুর ডিপজলের বিরুদ্ধে ভাইয়ের মানহানির মামলা দোকানের শাটার তুলতেই টাকার ব্যাগ নিয়ে ভোঁ-দৌড়, চুরির ভিডিও ভাইরাল প্রেসক্লাব ও কিছু চরম সত্য: পর্ব-২ সাবেক রাষ্ট্রপতির অতীত কার্যক্রম যাচাই করে আইনি ব্যবস্থা: আইনমন্ত্রী বাজারে ৩৪ টুথপেস্টের মধ্যে ২৬টিতেই বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক শনাক্ত সাবেক রাষ্ট্রপতি লন্ডনে শেখ হাসিনার সঙ্গে কথা বলেছেন, এমন তথ্য নেই: স্বরাষ্ট্রমন্ত্রী নকলায় জামায়াতের সমর্থিত চেয়ারম্যান ও মেয়র প্রার্থী ঘোষণা নকলায় ক্যাশলেস লেনদেন জনপ্রিয় করতে ‘বাংলা কিউআর’ ক্যাম্পেইন উদ্বোধন ইত্যাদির নতুন পর্ব হচ্ছে লক্ষ্মীপুর জেলা নিয়ে

মূল্য বেড়ে দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে পেট্রোল-অকটেন

  • আপডেট টাইম :: সোমবার, ১ জুন, ২০২৬

বাংলার কাগজ ডেস্ক : দেশের বাজারে আবারও বেড়েছে জ্বালানি তেলের দাম। বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্যের হ্রাস-বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে এবং সরকারের স্বয়ংক্রিয় ফর্মুলার আলোকে ভোক্তা পর্যায়ে নতুন এই দাম নির্ধারণ করা হয়েছে, যা আজ সোমবার (১ জুন) থেকে কার্যকর হয়েছে।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের গত রোববার (৩১ মে) রাতের এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, ডিজেলের দাম প্রতি লিটারে ১১৫ টাকা অপরিবর্তিত রাখা হলেও অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম লিটারে ৫ টাকা করে বাড়ানো হয়েছে।

নতুন নির্ধারিত দাম অনুযায়ী, এখন থেকে প্রতি লিটার অকটেন ১৪৫ টাকা, পেট্রোল ১৪০ টাকা এবং কেরোসিন ১৩৫ টাকায় বিক্রি হচ্ছে।

২০২৪ সালের মার্চ থেকে বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ শুরু করে সরকার। সে হিসাবে আগের মাসে আমদানি করা জ্বালানি তেলের খরচ বিবেচনায় নিয়ে প্রতি মাসে নতুন দাম সমন্বয় করা হয়। কিন্তু চলতি বছরের মার্চের মতো এপ্রিলেও শুরুতে দাম অপরিবর্তিত রাখে সরকার। তবে ১৯ এপ্রিল থেকে ডিজেল প্রতি লিটার ১১৫ টাকা, অকটেন ১৪০ টাকা ও পেট্রল ১৩৫ টাকায় বিক্রি হচ্ছিল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com