1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নকলায় সার ও বীজ ডিলার এসোসিয়েশনের সভাপতি শাহিনুর, সম্পাদক নাহিদুর ডিপজলের বিরুদ্ধে ভাইয়ের মানহানির মামলা দোকানের শাটার তুলতেই টাকার ব্যাগ নিয়ে ভোঁ-দৌড়, চুরির ভিডিও ভাইরাল প্রেসক্লাব ও কিছু চরম সত্য: পর্ব-২ সাবেক রাষ্ট্রপতির অতীত কার্যক্রম যাচাই করে আইনি ব্যবস্থা: আইনমন্ত্রী বাজারে ৩৪ টুথপেস্টের মধ্যে ২৬টিতেই বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক শনাক্ত সাবেক রাষ্ট্রপতি লন্ডনে শেখ হাসিনার সঙ্গে কথা বলেছেন, এমন তথ্য নেই: স্বরাষ্ট্রমন্ত্রী নকলায় জামায়াতের সমর্থিত চেয়ারম্যান ও মেয়র প্রার্থী ঘোষণা নকলায় ক্যাশলেস লেনদেন জনপ্রিয় করতে ‘বাংলা কিউআর’ ক্যাম্পেইন উদ্বোধন ইত্যাদির নতুন পর্ব হচ্ছে লক্ষ্মীপুর জেলা নিয়ে

নকলায় সার ও বীজ ডিলার এসোসিয়েশনের সভাপতি শাহিনুর, সম্পাদক নাহিদুর

  • আপডেট টাইম :: রবিবার, ২৬ জুলাই, ২০২৬

নকলা, শেরপুর: শেরপুরের নকলায় বিএডিসি সার ও বীজ ডিলার এসোসিয়েশনের সাধারণ সভা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৬ জুলাই) বিকেল সাড়ে ৩টায় নকলা বিএডিসি সার ও বীজ ডিলার এসোসিয়েশনের আয়োজনে উপজেলা কৃষি অফিস সম্মেলন কক্ষে এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আলহাজ মো. আব্দুল খালেক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নকলা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ খোরশেদুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নকলা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আব্দুল ওয়াহেদ খান, উপজেলা কৃষক দলের আহ্বায়ক মো. রফিকুল ইসলাম এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রাসেল সরকার।

এ সময় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর জেলা বিএডিসি এসোসিয়েশনের সভাপতি মো. মোখলেছুর রহমান ও সাধারণ সম্পাদক মো. সুমন তালুকদার।

সাধারণ সভায় বিএডিসি সার ও বীজ ডিলারদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়, সংগঠনের কার্যক্রম, সার ও বীজের সুষ্ঠু বিতরণ ব্যবস্থা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে নকলা বিএডিসি সার ও বীজ ডিলার এসোসিয়েশনের নতুন কমিটি ঘোষণা করা হয়।

নবগঠিত কমিটিতে শাহিনুর আলমকে সভাপতি, নাহিদুর রহমানকে সাধারণ সম্পাদক এবং রফিকুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়।

সভায় সংগঠনের সদস্যবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের ডিলাররা উপস্থিত ছিলেন। বক্তারা নতুন কমিটির প্রতি আস্থা প্রকাশ করে কৃষকদের সময়মতো মানসম্মত সার ও বীজ সরবরাহ নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com