1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

বিশ্বব্যাপী করোনায় মৃতের সংখ্যা ৬ লাখ ছাড়িয়ে

  • আপডেট টাইম :: রবিবার, ১৯ জুলাই, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ছয় লাখ ছাড়ালো। শনিবার করোনা সংক্রমণ নিয়ে তথ্য প্রকাশকারী ওয়ার্ল্ড মিটার এ তথ্য জানিয়েছে।

বাংলাদেশ সময় রাত ১০টা ৩০ মিনিট পর্যন্ত ওয়ার্ল্ড মিটারের দেওয়া তথ্য অনুযায়ী, বিশ্বে করোনায় আক্রান্তের মোট সংখ্যা এক কোটি ৪২ লাখ ৭২ হাজার ৫৬০ জন। একই সময় মৃতের সংখ্যা ছয় লাখ এক হাজার ৬২ জন।

ভাইরাসের সংক্রমণ থেকে সুস্থ হয়েছেন ৮৫ লাখ ২২ হাজার ৭৩৭ জন এবং সংক্রমিত আছেন ৫১ লাখ ৪৮ হাজার ৭৬১ জন। এদের প্রায় এক শতাংশের অবস্থা গুরুতর।

করোনায় আক্রান্ত ও মৃত-দুটির তালিকাতেই শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে সম্প্রতি প্রতিদিনের আক্রান্তের হার রেকর্ড ভাঙছে। এ পর্যন্ত ৩৭ লাখ ৯৪ হাজার ১৩২ জন যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন এক লাখ ৪২ হাজার ৪১১ জন।

তালিকায় দ্বিতীয় অবস্থানে আছে ব্রাজিল। দেশটিতে ২০ লাখ ৫৩ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। আর মারা গেছেন ৭৮ হাজার ৯৭ জন।

আক্রান্তের তালিকায় ভারত তৃতীয় অবস্থানে। তবে মৃতের তালিকায় তৃতীয় অবস্থানে আছে যুক্তরাজ্য। গত ২৪ ঘণ্টায় দেশটিতে আরও ৪০ জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে। এতে দেশটিতে ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ৪৫ হাজার ২৭৩ জনে পৌঁছেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com