1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নকলায় ক্ষতিকর রাসায়নিক দিয়ে আইসক্রিম তৈরি: ২০ হাজার টাকা জরিমানা আপা যেখানেই নামবে সেখানেই ফাঁসি বাস্তবায়ন করবে জনতা: নাসীরুদ্দীন পাটওয়ারী আইনশৃঙ্খলার উন্নতি ছাড়া দেশে নতুন বিনিয়োগ সম্ভব নয়: স্বরাষ্ট্রমন্ত্রী ৩ শর্তে লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল ঝিনাইগাতীতে বন্যাদুর্গত ২৫০ পরিবারের মাঝে খাদ্য সহায়তা নকলায় জমঈয়ত শুব্বানে আহলে হাদিসের বৃক্ষরোপণ কর্মসূচি নালিতাবাড়ীতে ছুড়িকাঘাত করে ডাকাতি মামলার প্রধান আসামী গ্রেফতার এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল ১০ আগস্ট স্থানীয় সরকার নির্বাচনের সময় জানালেন মির্জা ফখরুল শাপলা চত্বরে হত্যাকাণ্ড: হাসিনা-আজিজ-বেনজীরসহ আসামির তালিকায় ‘হেভিওয়েট’ ৪১ জন

নারায়ণগঞ্জে আইভির বাড়ির সামনে পুলিশের নজরদারি, সিসি ক্যামেরা স্থাপন

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

বাংলার কাগজ ডেস্ক : কারামুক্ত হয়ে নারায়ণগঞ্জের দেওভোগে নিজ বাসভবনে ফেরার পর সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর বাড়ির সামনে পুলিশের নজরদারি নিয়ে আলোচনা শুরু হয়েছে। বাড়ি ফেরার ঠিক আগমুহূর্তে তার বাসার গেটসংলগ্ন ল্যাম্পপোস্টে একটি আধুনিক সিসি ক্যামেরা স্থাপন করেছে জেলা পুলিশ।

বুধবার (৩ জুন) দিবাগত রাত সাড়ে ১২টায় নিজ বাসভবনে পৌঁছান আইভী। এরপর থেকেই আত্মীয়স্বজন, শুভানুধ্যায়ী ও অনুসারীদের আনাগোনা বাড়তে থাকে। এর মধ্যেই বাড়ির সামনের সিসি ক্যামেরা স্থানীয়দের নজরে আসে।

বৃহস্পতিবার (৪ জুন) বিষয়টি নিয়ে কথা বলেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী। তিনি জানান, শুধু সাবেক মেয়রের বাড়িকে কেন্দ্র করে নয়, কিশোর গ্যাংয়ের তৎপরতা নিয়ন্ত্রণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণের অংশ হিসেবে নারায়ণগঞ্জের বিভিন্ন স্থানে সিসি ক্যামেরা স্থাপন করা হচ্ছে।

তিনি বলেন, ‘এলাকাটিতে মোট চারটি সিসি ক্যামেরা বসানো হয়েছে। এর একটি আইভীর বাসার সামনের ল্যাম্পপোস্টে স্থাপন করা হয়েছে।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com