
নকলা, শেরপুর: পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্যে শেরপুরে জমঈয়ত শুব্বানে আহলে হাদিস বাংলাদেশ, শেরপুর জেলা শাখার উদ্যোগে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি শেরপুর জেলার নকলা উপজেলার চরঅষ্টধর ইউনিয়নের নারায়ণখোলা পূর্বপাড়া আহলে হাদিস জামে মসজিদ প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জমঈয়ত শুব্বানে আহলে হাদিস বাংলাদেশ, শেরপুর জেলা শাখার সভাপতি মোহাম্মদ ছফিউল্লাহ রতন। সঞ্চালনা করেন সংগঠনের সহসভাপতি মোহাম্মদ জিয়াউল হক।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জমঈয়তে আহলে হাদিস, শেরপুর জেলা শাখার সভাপতি শাইখ মোহাম্মদ মাজহারুল আলম। তিনি পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ বাংলাদেশ গড়ে তুলতে বেশি বেশি বৃক্ষরোপণের আহ্বান জানান।
এ সময় আরও বক্তব্য দেন জমঈয়ত শুব্বানে আহলে হাদিস বাংলাদেশ, শেরপুর জেলা শাখার সাধারণ সম্পাদক শাইখ মোহাম্মদ সারোয়ার জাহান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইউসুফ, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মো. মিনহাজুর রহমান, পাঠাগার সম্পাদক মো. রাকিবুল হাসান, সদস্য হাফেজ মোহাম্মদ শরিফ আহমেদসহ জেলা শাখার অন্যান্য দায়িত্বশীল ব্যক্তি। এছাড়া স্থানীয় ইমাম, মুসল্লি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।
আয়োজকরা জানান, কর্মসূচির আওতায় শেরপুর জেলার বিভিন্ন গ্রামের মসজিদ, মাদরাসা, শিক্ষা প্রতিষ্ঠান ও সড়কের পাশে পর্যায়ক্রমে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হবে। পরিবেশবান্ধব ও সবুজ বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে এ ধরনের কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তারা আশা প্রকাশ করেন।