1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নকলায় ক্ষতিকর রাসায়নিক দিয়ে আইসক্রিম তৈরি: ২০ হাজার টাকা জরিমানা আপা যেখানেই নামবে সেখানেই ফাঁসি বাস্তবায়ন করবে জনতা: নাসীরুদ্দীন পাটওয়ারী আইনশৃঙ্খলার উন্নতি ছাড়া দেশে নতুন বিনিয়োগ সম্ভব নয়: স্বরাষ্ট্রমন্ত্রী ৩ শর্তে লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল ঝিনাইগাতীতে বন্যাদুর্গত ২৫০ পরিবারের মাঝে খাদ্য সহায়তা নকলায় জমঈয়ত শুব্বানে আহলে হাদিসের বৃক্ষরোপণ কর্মসূচি নালিতাবাড়ীতে ছুড়িকাঘাত করে ডাকাতি মামলার প্রধান আসামী গ্রেফতার এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল ১০ আগস্ট স্থানীয় সরকার নির্বাচনের সময় জানালেন মির্জা ফখরুল শাপলা চত্বরে হত্যাকাণ্ড: হাসিনা-আজিজ-বেনজীরসহ আসামির তালিকায় ‘হেভিওয়েট’ ৪১ জন

নকলায় ক্ষতিকর রাসায়নিক দিয়ে আইসক্রিম তৈরি: ২০ হাজার টাকা জরিমানা

  • আপডেট টাইম :: সোমবার, ২৭ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: শেরপুরের নকলা উপজেলার গণপদ্দী ইউনিয়নের চিথলিয়া বাজার এলাকায় ক্ষতিকর রাসায়নিক ব্যবহার করে আইসক্রিম তৈরি ও সংরক্ষণের অভিযোগে একটি কারখানাকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২৭ জুলাই) সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সাদিয়া আফরিন এ্যানি এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযানে ‘সততা আইসক্রিম’ নামের একটি কারখানায় ক্ষতিকর রাসায়নিক পদার্থ ব্যবহার করে আইসক্রিম উৎপাদন ও সংরক্ষণের প্রমাণ পাওয়া গেলে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

এ সময় কারখানায় প্রস্তুতকৃত আইসক্রিম জনস্বাস্থ্যের ঝুঁকি বিবেচনায় তাৎক্ষণিকভাবে বিনষ্ট করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে জেলা স্যানিটারি ইন্সপেক্টর, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, শেরপুরের সহকারী পরিচালক এবং পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। প্রশাসনের পক্ষ থেকে জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com