1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘১১০ প্রতিষ্ঠানে ৫৫ কর্মমুখী কোর্সে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ চলছে’ বিসিবি পরিচালক হওয়ার পরদিনই প্রতিমন্ত্রীর ছেলের পদত্যাগ নিখোঁজ ৫ শিক্ষার্থীর ৩ জন উদ্ধার শরীয়পুরে মাটি ‘অস্বাভাবিক গরম’ হয়ে ওঠার ঘটনায় গ্যাসের উপস্থিতি মেলেনি সড়ক বাতির বিদ্যুৎ সাশ্রয় শিখতে ফ্রান্সে যেতে চান রাজশাহী সিটির প্রশাসক, প্রধানমন্ত্রীর ‘না’ প্রাইভেটকারে মিললো চার কোটি টাকার ইয়াবা, আটক ১ নালিতাবাড়ী থেকে ৫ মাদরাসা ছাত্র নিখোঁজ বিশ্বের ১৪০টি দেশে রপ্তানি হচ্ছে বাংলাদেশের ওষুধ: স্বাস্থ্যমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বাস, নিহত ৪ মাদরাসাছাত্রী অপহরণ ও ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার

ফিলিপাইনে ৭.৮ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা, সরে যেতে বলা হলো মানুষকে

  • আপডেট টাইম :: সোমবার, ৮ জুন, ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিপাইনে সকাল সকাল আঘাত হেনেছে ৭.৮ মাত্রার একটি অত্যন্ত শক্তিশালী ভূমিকম্প। এর জেরে এশিয়ার বিভিন্ন দেশে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। এসব দেশের উপকূলীয় এলাকা থেকে সাধারণ মানুষকে দ্রুত সরে যাওয়ার আহ্বানও জানানো হয়েছে।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, স্থানীয় সময় সোমবার (৮ জুন) সকাল ৭টা ৪০ মিনিটে মিন্দানাও দ্বীপে আঘাত হানে ভূমিকম্পটি।

প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র জানিয়েছে, ফিলিপাইন উপকূলে প্রায় ১০ ফুট উঁচু জলোচ্ছ্বাস এবং ইন্দোনেশিয়া ও মালয়েশিয়াতে ৩ ফুটেরও উঁচু জলোচ্ছ্বাস আঘাত হানতে পারে।

ইন্দোনেশিয়া, ফিলিপাইন এবং জাপান সরকার সুনামির সতর্কতা জারি করে বলেছে উপকূলীয় অঞ্চলে বিপজ্জনক বড় ঢেউ আঘাত হানতে পারে।

ফিলিপাইনের প্রেসিডেন্ট মার্কো এক জরুরি বার্তায় বলেছেন, কোনো অপেক্ষা না করে আপনারা সবাই উঁচু স্থানে চলে যান। তিনি জানান মিন্দানাওয়ের একাধিক উপকূলীয় অঞ্চলে ইতিমধ্যে প্রভাব পড়া শুরু হয়েছে।

জাপানের প্রধানমন্ত্রী সানাডে তাকাচিও সাধারণ মানুষকে সুনামি সতর্কতা মেনে চলার অনুরোধ জানিয়েছেন। তিনি বলেছেন, যদি উঁচু স্থানে চলে যাওয়ার নির্দেশনা আসে তাহলে যেন সবাই এ নির্দেশনা মেনে চলেন।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, মাটির ৩৫ কিলোমিটার গভীরে শক্তিশালী এ ভূমিকম্পটি আঘাত হানে।

সূত্র: বিবিসি, আলজাজিরা

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com