1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন: আইনমন্ত্রী রাষ্ট্রপতির ঠাকুরগাঁও সফর স্থগিত ভূগর্ভস্থ পানির চাপ কমাতে লবণাক্ত পানি শোধনের নির্দেশ প্রধানমন্ত্রীর ঘরে ফেরার আকুতি: বিশ্বের কাছে ১০ মিনিট সময় চায় লাখো রোহিঙ্গা ব্যাটারিচালিত রিকশার জন্য দ্রুতই নীতিমালা প্রণয়ন করবে সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা নালিতাবাড়ীতে পৃথক ঘটনায় পাঁচ মরদেহ উদ্ধার দেড় বছর পর রাসেল মিয়া হত্যা রহস্য উদঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি শেরপুরে পশুখাদ্য প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা শেরপুরে প্রায় সাড়ে ৪ লাখ টাকার নিষিদ্ধ জাল জব্দ নালিতাবাড়ীতে এমপির ১৫০০ গাছের চারা বিতরণ

নালিতাবাড়ীতে ফের পাহাড়ি ঢলে ভোগাই বাঁধ ভেঙ্গে কয়েক গ্রাম প্লাবিত

  • আপডেট টাইম :: বুধবার, ২২ জুলাই, ২০২০

মেহেদী হাসান সাকিব : শেরপুরের নালিতাবাড়ীতে গত কয়েকদিনের টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে ফের ভোগাই নদীর বাঁধ ভেঙ্গে প্লাবিত হয়েছে কয়েকটি গ্রাম। ভোগান্তি বেড়েছে কয়েক হাজার মানুষের।
মঙ্গলবার (২১ জুলাই) সরেজমিনে পরিদর্শন করে দেখা গেছে, উপজেলার মরিচপুরান ইউনিয়নের কোন্নগড় বড়বাড়ি এলাকায় ভোগাই নদীর বাঁধ প্রায় ১শ মিটার এলাকাজুড়ে ভেঙ্গে প্রবল বেগে পাহাড়ি ঢলের পানি প্রবেশ করছে আশপাশের কয়েকটি গ্রামে। এতে ওইসব গ্রামের বেশকিছু ঘরবাড়িতে পানি উঠতে শুরু করেছে। বেশকিছু এলাকার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। তলিয়ে গেছে আমন বীজতলাসহ ফসলি জমি। ভেসে গেছে অসংখ্য পুকুরের মাছ। এছাড়াও ঢলের পানির সাথে বালি পড়ে বিনষ্ট হতে চলেছে ভাঙ্গন তীরবর্তী বেশকিছু আবাদী জমি।
স্থানীয় ভুক্তভোগীরা জানিয়েছেন, সামান্য মাটির বাঁধের ফলে পাহাড়ি ঢল নামলেই প্রতিবছর ভোগাই নদীর বিভিন্ন স্থানে ভাঙ্গন দেখা দেয়। ফলে তারা স্থায়িত্বশীল বাঁধ নির্মাণের দাবী জানিয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com