1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা

বকশিগঞ্জে গৃহবধূ গণধর্ষণ মামলায় ইউপি সদস্যসহ ৭ জনের মৃত্যুদণ্ড

  • আপডেট টাইম :: সোমবার, ৬ জুলাই, ২০২৬

বকশিগঞ্জ (জামালপুর) : জামালপুরের বকশিগঞ্জে এক গৃহবধূকে গণধর্ষণ মামলায় এক ইউপি সদস্যসহ ৭ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন জামালপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১। একই সঙ্গে দণ্ডিত প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।

সোমবার (৬ জুলাই) বিকেলে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুানাল-১ এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এ দণ্ডাদেশ প্রদান করেন।

রাষ্ট্রপক্ষের কৌশলী এ্যাডভোকেট ফজলুল হক রায়ের বিষয়টি নিশ্চিত করে জানান, ২০২৫ সালের ২৫ মে বকশীগঞ্জ উপজেলার নিলাখিয়া ইউনিয়নের মাঞ্জালিয়া গ্রামের এক গৃহবধূকে একটি পরিত্যক্ত ঘরে নিয়ে গণধর্ষণ করা হয়। এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধূ বাদী হয়ে পরদিন বকশীগঞ্জ থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। মামলায় ৮ জন স্বাক্ষীর স্বাক্ষ্যগ্রহণ শেষে সোমবার নিলাখিয়া ইউনিয়ন পরিষদের সদস্য আশরাফুল ইসলাম ছাড়াও একই এলাকার রাশেদুর রহমান ওরফে পাপ্পু, বিজু মিয়া, বাদশা মিয়া, জসিম উদ্দিন, আসমত ও জুয়েল মিয়াকে মৃত্যুদণ্ড প্রদান করেন বিচারক। একই সঙ্গে প্রত্যেক দণ্ডপ্রাপ্তকে এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।

অন্যদিকে অভিযোগ প্রমাণিত না হওয়ায় ইদ্রিস আলী নামে এক আসামীকে খালাস প্রদান করেন আদালত। রায় ঘোষণার সময় আসামীরা আদালতে উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com