1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০২:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
৭৯ হাজার শিক্ষার্থী পেল প্রাথমিক বৃত্তি, ট্যালেন্টপুল ৩২ হাজার ৯৬৫ অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ৭ জেলায় বন্যা, প্রাণহানি বেড়ে ৪৪ হরমুজ প্রণালি সাময়িক বন্ধের ঘোষণা আইআরজিসির ১২০ মিনিটের রুদ্ধশ্বাস লড়াই শেষে সেমিফাইনালে আর্জেন্টিনা শ্রীবরদী সীমান্ত সড়কে পাহাড় ধ্বস, যান চলাচল ব্যাহত নালিতাবাড়ীতে পানিতে ডুবে মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু ‘স্পেনকেই ভয় পাওয়া উচিত ফ্রান্সের’ বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা হচ্ছে, সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী নালিতাবাড়ীতে ডেঙ্গু প্রতিরোধে র‍্যালি ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি বাংলাদেশে অনুপ্রবেশ করা মিয়ানমার নাগরিকের কাছে নকল এনআইডি, আটক ১১

হরমুজ প্রণালি সাময়িক বন্ধের ঘোষণা আইআরজিসির

  • আপডেট টাইম :: রবিবার, ১২ জুলাই, ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক : হরমুজ প্রণালি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাময়িকভাবে বন্ধ থাকবে বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) নৌবাহিনী। এ তথ্য জানিয়েছে মিডল ইস্ট আই।

আইআরজিসির এক বিবৃতিতে বলা হয়েছে, হরমুজ প্রণালিতে বিদেশি হস্তক্ষেপ বা তাদের ভাষায় ‘অবৈধ নৌপথ’ ব্যবহার করে চলাচলের যেকোনো প্রচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে।

বিবৃতিতে আরও দাবি করা হয়, কয়েকটি জাহাজ নির্ধারিত নৌপথে ফিরে যাওয়ার নির্দেশ অমান্য করেছে। এর মধ্যে একটি জাহাজ নিজের অবস্থান শনাক্তকারী (ট্র্যাকিং) ব্যবস্থা বন্ধ করে সামুদ্রিক নিরাপত্তাকে ঝুঁকির মধ্যে ফেলেছিল। পরে সতর্কতামূলক গুলি ছোড়ার পর জাহাজটিকে থামানো হয়।

আইআরজিসি জানিয়েছে, এলাকায় যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ বন্ধ না হওয়া পর্যন্ত কোনো জাহাজকে হরমুজ প্রণালি দিয়ে চলাচলের অনুমতি দেওয়া হবে না।

এছাড়া ভবিষ্যতে নতুন কোনো হামলা বা নিয়ম লঙ্ঘনের ঘটনা ঘটলে কঠোর জবাব দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com