1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬

আসিফ আমানুল্লাহ,স্টাফ রিপোর্টার: মেধাবী ও কৃতী শিক্ষার্থীদের উৎসাহিত করতে শেরপুরে তিন শিক্ষার্থীর পাশে দাঁড়িয়েছে জেলা প্রশাসন।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা ইয়াসমিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ওই তিন শিক্ষার্থী।

সাক্ষাৎকালে জেলা প্রশাসক শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং তাঁদের কৃতিত্বের জন্য শুভেচ্ছা উপহার দেন। একই সঙ্গে তাঁদের উচ্চশিক্ষার স্বপ্ন পূরণে সহযোগিতার আশ্বাস দেন।

তিন শিক্ষার্থীর মধ্যে শেরপুর আফসার আলী আদর্শ বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী অনুশ্রী রানী দে সদ্য প্রকাশিত ফলাফলে মানবিক বিভাগে শেরপুর জেলায় প্রথম স্থান অর্জন করেছে। জেলা প্রশাসক তাঁর পড়াশোনায় সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

অন্যদিকে, শেরপুর সরকারি কলেজের সাবেক শিক্ষার্থী সায়মা তালুকদার নিজ প্রচেষ্টায় অস্ট্রেলিয়ার University of Wollongong-এ স্কলারশিপসহ পড়াশোনার সুযোগ পেয়েছেন। তিনি বিজ্ঞান বিভাগ থেকে কৃতিত্বের সঙ্গে এইচএসসি পাস করেন।

এ ছাড়া মো. আমিনুল ইসলাম ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) পড়াশোনার সুযোগ পেয়েছেন। তাঁর ভর্তি ও উচ্চশিক্ষার ব্যয় নির্বাহে জেলা প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক আর্থিক সহায়তা দেওয়া হয়।

জেলা প্রশাসন জানিয়েছে, মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করা এবং তাঁদের উচ্চশিক্ষার পথ সুগম করতে ভবিষ্যতেও সহযোগিতা অব্যাহত থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com