
আসিফ আমানুল্লাহ স্টাফ রিপোর্টার: ‘জ্ঞানভিত্তিক সমাজ নির্মাণে পাঠ’—এই স্লোগানকে সামনে রেখে শেরপুরের নালিতাবাড়ীতে একুশে পাঠচক্রের নিয়মিত আসর অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল ১১টায় নালিতাবাড়ীর সেঁজুতি অঙ্গনে পাঠচক্রের ১৪৬তম আসর অনুষ্ঠিত হয়।
এবারের আসরের বিষয় ছিল ‘শিশু সাহিত্যে রবীন্দ্রনাথ’।
শিক্ষক ঊর্মি দেবনাথের সভাপতিত্বে অনুষ্ঠানে বিষয়ভিত্তিক আলোচনা উপস্থাপন করেন শিক্ষক শঙ্করী পাঠক ও শারমিন আক্তার। অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষক মনি গাঙ্গুলি।
আলোচনা পর্ব শেষে দ্বিতীয় পর্বে শিশু শিক্ষার্থীদের অংশগ্রহণে কবিতা আবৃত্তি ও গান পরিবেশন করা হয়। এতে শিশুদের পাশাপাশি উপস্থিত পাঠচক্রের সদস্যরা অংশ নেন।