1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নকলায় বিয়ের প্রলোভনে স্কুলছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার আসছে প্রবাসী কার্ড, প্রবাসফেরতদের পুনর্বাসনসহ মিলবে ১০টি সুবিধা ফিটনেসবিহীন ও মেয়াদোত্তীর্ণ সব যান দ্রুত সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বাণিজ্য-বিনিয়োগ-প্রযুক্তিতে সহযোগিতা বাড়াতে আগ্রহী চীন ১০০ রাকাত নফল নামাজ পড়ে ‘ভালো হওয়ার’ অঙ্গীকার, রাতেই মাদকসহ গ্রেপ্তার রাজধানীর ৫০টি পয়েন্টে অটোমেটিক ট্রাফিক লাইট সিস্টেম দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর শ্রীবরদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প ঝিনাইগাতীতে ক্ষুদ্র বণিক সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত নকলার গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পলাতক শেরপুরে বৃক্ষরোপণের মধ্য দিয়ে শুরু হলো ‘আকাশলীনা পৌর উদ্যান’ নির্মাণ’

১৫০ দিনেই সব মন্ত্রণালয়ে দৃশ্যমান অগ্রগতি: মাহদী আমিন

  • আপডেট টাইম :: শনিবার, ১৮ জুলাই, ২০২৬

বাংলার কাগজ ডেস্ক: বিএনপি নেতৃত্বাধীন সরকারের দায়িত্ব গ্রহণের প্রথম পাঁচ মাসেই সব মন্ত্রণালয়ে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন। শুক্রবার (১৮ জুলাই) বর্তমান সরকারের পাঁচ মাস পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

মাহদী আমিন বলেন, দায়িত্ব নেওয়ার পর থেকেই বর্তমান সরকার গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর পুনর্গঠন এবং দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে। তার দাবি, মাত্র ১৫০ দিনের মধ্যেই সরকার জনগণের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আবদুল্লাহ এম ছালেহ বলেন, সরকার একযোগে নির্বাচনী ইশতেহার ও জাতীয় জুলাই সনদ বাস্তবায়নের কাজ এগিয়ে নিচ্ছে। তিনি বলেন, সরকারের প্রতিশ্রুতিগুলো ধাপে ধাপে বাস্তবায়ন করা হচ্ছে।

সাবেক সরকারের সমালোচনা করে প্রেস সচিব বলেন, অতীতে উন্নয়নের অনেক প্রচার হলেও বাস্তবে বিভিন্ন ক্ষেত্রে অবনতি ঘটেছে। বিশেষ করে ধর্মীয়, সামাজিক ও পারিবারিক মূল্যবোধের অবক্ষয় সবচেয়ে উদ্বেগজনক বলে তিনি মন্তব্য করেন। তার ভাষ্য, মানসিক ও পারিবারিক মূল্যবোধের উন্নয়ন ছাড়া টেকসই জাতীয় উন্নয়ন সম্ভব নয়।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী কথার চেয়ে কাজে বিশ্বাসী। একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে দল-মত নির্বিশেষে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি। মতপার্থক্য নির্বাচনে থাকতে পারে, তবে দেশ গঠনের প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার ওপর গুরুত্বারোপ করেন প্রেস সচিব।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com