1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নকলায় বিয়ের প্রলোভনে স্কুলছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার আসছে প্রবাসী কার্ড, প্রবাসফেরতদের পুনর্বাসনসহ মিলবে ১০টি সুবিধা ফিটনেসবিহীন ও মেয়াদোত্তীর্ণ সব যান দ্রুত সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বাণিজ্য-বিনিয়োগ-প্রযুক্তিতে সহযোগিতা বাড়াতে আগ্রহী চীন ১০০ রাকাত নফল নামাজ পড়ে ‘ভালো হওয়ার’ অঙ্গীকার, রাতেই মাদকসহ গ্রেপ্তার রাজধানীর ৫০টি পয়েন্টে অটোমেটিক ট্রাফিক লাইট সিস্টেম দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর শ্রীবরদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প ঝিনাইগাতীতে ক্ষুদ্র বণিক সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত নকলার গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পলাতক শেরপুরে বৃক্ষরোপণের মধ্য দিয়ে শুরু হলো ‘আকাশলীনা পৌর উদ্যান’ নির্মাণ’

ঝিনাইগাতীতে ক্ষুদ্র বণিক সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম :: শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ঝিনাইগাতী, শেরপুর : শেরপুরের ঝিনাইগাতী উপজেলার অন্যতম বৃহৎ ব্যবসায়ী সংগঠন ঝিনাইগাতী ক্ষুদ্র বণিক সমবায় সমিতি লিমিটেডের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ জুলাই) স্থানীয় ধানহাটিতে আয়োজিত এ সভায় সমিতির সদস্য, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

সমিতির সভাপতি আলহাজ মো. মোখলেছুর রহমান খাঁনের সভাপতিত্বে সভার শুরুতে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন করা হয়। পরে পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।

সমিতির কোষাধ্যক্ষ জাহিদুল হক মনিরের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন শেরপুর-৩ আসনের সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল। প্রধান আলোচক ছিলেন ঝিনাইগাতী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আমিনুল ইসলাম বাদশা।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিরুল ইসলাম, উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ মো. শাহজাহান আকন্দ এবং সদস্য সচিব মো. লুৎফর রহমান। এছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য দেন আদর্শ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের চেয়ারম্যান ছালেহ আহমেদ, শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের চেয়ারম্যান মাসুদ হাসান মাসুম এবং উপজেলা যুবদলের আহ্বায়ক মাসুম বিল্লাহ।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল বলেন, সমবায়ের মূল ভিত্তি হলো পারস্পরিক আস্থা, স্বচ্ছতা ও জবাবদিহিতা। ক্ষুদ্র ব্যবসায়ীদের আর্থ-সামাজিক উন্নয়ন এবং স্থানীয় অর্থনীতিকে আরও শক্তিশালী করতে সমবায়ভিত্তিক কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তিনি সমিতির অগ্রযাত্রা অব্যাহত রাখতে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাসও দেন।

সভায় বিগত অর্থবছরের আয়-ব্যয়ের হিসাব সদস্যদের সামনে উপস্থাপন করা হয় এবং তা সর্বসম্মতিক্রমে অনুমোদন দেওয়া হয়। একই সঙ্গে আগামী অর্থবছরের প্রস্তাবিত বাজেটও অনুমোদিত হয়।

অনুষ্ঠানের শেষ পর্বে র‌্যাফেল ড্রয়ের মাধ্যমে উপস্থিত ৬০ জন সদস্যের মাঝে আকর্ষণীয় পুরস্কার বিতরণ করা হয়। এ সময় সমিতির সদস্যরা ভবিষ্যতেও সংগঠনের কার্যক্রম আরও গতিশীল ও সদস্যবান্ধব করার প্রত্যাশা ব্যক্ত করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com