1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নকলায় বিয়ের প্রলোভনে স্কুলছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার আসছে প্রবাসী কার্ড, প্রবাসফেরতদের পুনর্বাসনসহ মিলবে ১০টি সুবিধা ফিটনেসবিহীন ও মেয়াদোত্তীর্ণ সব যান দ্রুত সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বাণিজ্য-বিনিয়োগ-প্রযুক্তিতে সহযোগিতা বাড়াতে আগ্রহী চীন ১০০ রাকাত নফল নামাজ পড়ে ‘ভালো হওয়ার’ অঙ্গীকার, রাতেই মাদকসহ গ্রেপ্তার রাজধানীর ৫০টি পয়েন্টে অটোমেটিক ট্রাফিক লাইট সিস্টেম দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর শ্রীবরদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প ঝিনাইগাতীতে ক্ষুদ্র বণিক সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত নকলার গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পলাতক শেরপুরে বৃক্ষরোপণের মধ্য দিয়ে শুরু হলো ‘আকাশলীনা পৌর উদ্যান’ নির্মাণ’

নকলায় বিয়ের প্রলোভনে স্কুলছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার

  • আপডেট টাইম :: শনিবার, ১৮ জুলাই, ২০২৬
নকলা (শেরপুর) : শেরপুরের নকলায় বিয়ের প্রলোভনে প্রেমের ফাঁদে ফেলে ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামী ছানোয়ার হোসেন ছানুকে (২৫) গ্রেফতার করেছে র‌্যাব-১৪ ময়মনসিংহ।
শনিবার (১৮ জুলাই) র‌্যাব তাকে নকলা থানা পুলিশের হাতে সোপর্দ করলে পুলিশ তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠায়।
এর আগে শুক্রবার দিবাগত রাত সাড়ে নয়টার দিকে গাজীপুরের কোনাবাড়ি আমবাগ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, নকলা উপজেলার চন্দ্রকোণা এলাকার স্কুলছাত্রীকে বিয়ের প্রলোভনে প্রেমের ফাঁদে ফেলে বিভিন্ন সময় ধর্ষণ করে একই এলাকার যুবক ছানোয়ার হোসেন ছানু। গত ২ মে রাত সাড়ে দশটার দিকে ওই স্কুলছাত্রীর দাদীর বসতঘরে একইভাবে ধর্ষণকালে স্কুলছাত্রীর দাদী ঘটনা দেখে ফেলে। এসময় অভিযুক্ত ছানু পালিয়ে যায়। পরে এ ঘটনায় স্কুলছাত্রীর মা বাদী হয়ে ৪ মে নকলা থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রিপন চন্দ্র গোপ বিষয়টি নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com