1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জ ছাত্রদলের সভাপতিসহ শতাধিক আসামি করে এনসিপির মামলা এক সম্পর্ক ভেঙে আরেক সম্পর্ক কখনোই গড়ব না: পররাষ্ট্রমন্ত্রী ভারতে ‘তেলাপোকা’দের নতুন হুমকি, গ্রেপ্তারদের মুক্তি না দিলে আবার রাজপথে নামবেন শেরপুরে গণশুনানিতে ১৬১ জন পেলেন নগদ অর্থ ও চিকিৎসা সহায়তা সার কালোবাজারির অভিযোগে ২০ ডিলারের বিরুদ্ধে মামলা নালিতাবাড়ীতে ভূমিসেবা নিয়ে কমিউনিটি অ্যাকশন সভা আট বছর পর রাতের ভোট বাস্তবায়নের খেসারত দিলেন শেরপুরের সাবেক ডিসি গুলশান থেকে লতিফ সিদ্দিকী গ্রেপ্তার শ্রীমঙ্গলে পুলিশের সঙ্গে হাসনাত-নাসীরুদ্দীনের ধাক্কাধাক্কি শিল্পখাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর

জাপানে ভূমিকম্প : এ পর্যন্ত ১৩ জনের মরদেহ উদ্ধার

  • আপডেট টাইম :: বুধবার, ২৯ জুলাই, ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক : গতকাল মঙ্গলবার জাপানে ৭ দশমিক ১ মাত্রার ভূমিকম্পের পর দেশটির দক্ষিণাঞ্চলীয় প্রধান দ্বীপ কিউশুর কুমামোতো জেলা থেকে এ পর্যন্ত ১৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এই সংখ্যা আরও বাড়তে পারে, কারণ এখনও বিভিন্ন ভবনের ধ্বংস্তূপে অনুসন্ধান তৎপরতা জারি আছে।

মঙ্গলবার রাতে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়ে বলেছেন, “এমনকি এখনও বিভিন্ন ধ্বংস্তূপের তলায় আটকা পড়া লোকজন উদ্ধারের জন্য অপেক্ষা করছেন। আমাদের সময়ের সঙ্গে পাল্লা দিয়ে কাজ করতে হচ্ছে, কারণ এখন প্রতিটি মুহূর্ত মূল্যবান। আটকা পড়া লোকজনকে উদ্ধারে আমরা আমাদের সমস্ত সক্ষমতা প্রয়োগ করব।”

গতকাল মঙ্গলবার স্থানীয় সময় বিকেল বিকেল ৪টা ২৭ মিনিটে (বাংলাদেশ সময় দুপুর ১টা ২৭ মিনিটে) জাপানের দক্ষিণাঞ্চলীয় প্রধান দ্বীপ কিউশুতে ঘটেছে ৭ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্প হয়েছে। দেশটির ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থা জিএমএর তথ্য অনুযায়ী, ভূমিকম্পের উৎপত্তি বা এপিসেন্টর ছিল কিউশুর কুমামোতো জেলার সাগরপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীর তলদেশে।

সাগরের অগভীর অংশে ভূমিকম্প হওয়ায় ভূপৃষ্ঠে এটির ব্যাপক কম্পন অনুভূত হয়েছে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে কুমামোতো জেলা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com