1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শিক্ষার্থীদের উপস্থিতি বাড়াতে শিক্ষকদের হোম ভিজিটের নির্দেশ জেলা প্রশাসকের তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ: প্রধানমন্ত্রী ময়লার ঝুড়িতে পাওয়া জর্দার কৌটায় মিলল স্বর্ণ-টাকা, ফিরিয়ে দিয়ে সংবর্ধনা পেলেন স্টুয়ার্ড গার্ড ময়মনসিংহে পুকুরে চারটি ব্যাগে ভাসছিল মরদেহের ১৫ টুকরো শ্রীবরদীতে সরকারি খাল দখলমুক্তের দাবিতে পৌরবাসীর মানববন্ধন ওভারলোড বালুবাহী ট্রাকে ক্ষতিগ্রস্ত সড়ক, প্রতিবাদে হালুয়াঘাটে মানববন্ধন ফুলপুরের নবনিযুক্ত ইউএনওর সঙ্গে সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির সৌজন্য সাক্ষাৎ দ. কোরিয়ায় শত বছরের ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড স্থানীয় সরকার নির্বাচনে তিন পার্বত্য জেলায় এনসিপির প্রার্থী থাকবে: নাহিদ ইসলাম গণতন্ত্র যদি চলে, তবে বাকি কাজগুলো হয়ে যায়: মির্জা ফখরুল

ফুলপুরে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বাস, আহত ১৫

  • আপডেট টাইম :: রবিবার, ২ আগস্ট, ২০২৬

আসিফ আমানুল্লাহ, স্টাফ রিপোর্টার: ময়মনসিংহ-ফুলপুর আঞ্চলিক মহাসড়কের ফুলপুর উপজেলার ধলী মসজিদসংলগ্ন এলাকায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে অন্তত ১৫ জন আহত হয়েছেন। রোববার (২ আগস্ট) সকালে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, হালুয়াঘাট থেকে ছেড়ে আসা শ্যামলী বাংলা পরিবহনের একটি বাস বিপরীত দিক থেকে আসা একটি ট্রাককে অতিক্রম (ক্রসিং) করার সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। একপর্যায়ে বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত উদ্ধারকাজে অংশ নিয়ে আহতদের ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও তারাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। গুরুতর আহত একজনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি। দুর্ঘটনার কারণ এবং ক্ষয়ক্ষতির বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিস্তারিত তথ্য সংগ্রহ করছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com