1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশের বর্তমান অর্থনৈতিক ও রাজনৈতিক পরিস্থিতিতে সবার ঐক্যবদ্ধ থাকা উচিত ছিল: নাহিদ ইসলাম প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের যোগদান ২৯ অক্টোবর ফুলপুরে ১০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার শেরপুরে বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপণ শুরু দেশের সব বন্দর ২৪ ঘণ্টা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর আগামী সপ্তাহে বাংলাদেশে আসবে যুক্তরাষ্ট্রের ২৫ শীর্ষ প্রতিষ্ঠানের ৪৫ ব্যবসায়ী: মাহদী আমিন দুই মেট্রোরেল স্টেশনে বোমা আতঙ্ক, পুলিশ জানালো ‘ডিব্বা’ অসুস্থ গরু জবাই, নালিতাবাড়ীতে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা বগুড়ায় পিকআপ ভ্যান-ট্রাক সংঘর্ষে নিহত ৪ মিরপুর-১০ মেট্রোরেল স্টেশনে বোমা আতঙ্ক, স্টপেজ সাময়িক বন্ধ

প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের যোগদান ২৯ অক্টোবর

  • আপডেট টাইম :: শনিবার, ১ আগস্ট, ২০২৬

বাংলার কাগজ ডেস্ক : সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার ৩৮৪ জনের যোগদান আগামী ২৯ অক্টোবর অনুষ্ঠিত হবে। একই সঙ্গে তাদের পদায়ন সম্পন্ন হওয়ার পর পেশাগত প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। শনিবার (১ আগস্ট) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে শিক্ষক নিয়োগসংক্রান্ত এক জরুরি ভার্চ্যুয়াল সভায় এ বিষয়ে সিদ্ধান্ত হয়।

সভা শেষে প্রাথমিক ও গণশিক্ষা সচিব মো. সাখাওয়াত হোসেন বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার সহকারী শিক্ষকের যোগদান নিশ্চিত করতে সরকার গুরুত্ব দিয়ে কাজ করছে। তদন্ত ও বিভিন্ন প্রক্রিয়াগত দীর্ঘসূত্রতার কারণে যোগদান বিলম্বিত হয়েছে। তবে আগামী ২৯ অক্টোবর তাদের যোগদান সম্পন্ন করা হবে বলে আশা করা হচ্ছে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ১৪ হাজার ৩৮৪ জন সহকারী শিক্ষক ২৯ অক্টোবর যোগদান করার পর তাদের পদায়ন করা হবে। এরপর তাদের পেশাগত প্রশিক্ষণের আয়োজন করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com