1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শিক্ষার্থীদের উপস্থিতি বাড়াতে শিক্ষকদের হোম ভিজিটের নির্দেশ জেলা প্রশাসকের তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ: প্রধানমন্ত্রী ময়লার ঝুড়িতে পাওয়া জর্দার কৌটায় মিলল স্বর্ণ-টাকা, ফিরিয়ে দিয়ে সংবর্ধনা পেলেন স্টুয়ার্ড গার্ড ময়মনসিংহে পুকুরে চারটি ব্যাগে ভাসছিল মরদেহের ১৫ টুকরো শ্রীবরদীতে সরকারি খাল দখলমুক্তের দাবিতে পৌরবাসীর মানববন্ধন ওভারলোড বালুবাহী ট্রাকে ক্ষতিগ্রস্ত সড়ক, প্রতিবাদে হালুয়াঘাটে মানববন্ধন ফুলপুরের নবনিযুক্ত ইউএনওর সঙ্গে সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির সৌজন্য সাক্ষাৎ দ. কোরিয়ায় শত বছরের ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড স্থানীয় সরকার নির্বাচনে তিন পার্বত্য জেলায় এনসিপির প্রার্থী থাকবে: নাহিদ ইসলাম গণতন্ত্র যদি চলে, তবে বাকি কাজগুলো হয়ে যায়: মির্জা ফখরুল

বেনজীরের জামিন বাতিলে কাজ করছে আমাদের ল’ফার্ম: স্বরাষ্ট্রমন্ত্রী

  • আপডেট টাইম :: রবিবার, ২ আগস্ট, ২০২৬

বাংলার কাগজ ডেস্ক : সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের আদালত থেকে শর্তসাপেক্ষে জামিন পেয়েছেন দেশের সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ। এই খবর প্রকাশ্যে আসার পর তার জামিন বাতিল এবং দ্রুত দেশে ফিরিয়ে আনতে আইনি পদক্ষেপ শুরু করেছে বাংলাদেশ সরকার। এ বিষয়ে দুবাইতে একটি আন্তর্জাতিক ল’ফার্ম নিয়োগ করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ।

রোববার (২ আগস্ট) রাজশাহীতে পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তা ও সদস্যদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা জানান।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেন, “পুলিশের সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ের আদালত থেকে শর্তসাপেক্ষে জামিন পেয়েছেন, বিষয়টি আমরা শুনেছি। তার জামিন আদেশ বাতিলের জন্য বাংলাদেশ সরকার দুবাইতে ল’ফার্ম নিয়োগ করেছে। আমরা আশা করছি আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে তাকে দেশে ফেরত আনতে পারব। বাংলাদেশ থেকে নিয়োগকৃত ল’ফার্ম এ ব্যাপারে কাজ করছে।”

তিনি আরও যোগ করেন, “আমরা ল’ফার্ম নিয়োগ করেছি। সার্টিফায়েড কপিটা জোগাড়ের চেষ্টা চলছে। আশা করছি দ্রুত বেইল (জামিন) ক্যানসেল করতে পারব এবং দ্রুত তাকে ফিরিয়ে আনতে পারব।”

এর আগে রোববার দুপুরে সাবেক আইজিপি বেনজীর আহমেদের জামিন ও মুক্তির খবরের বিষয়ে জানতে চাইলে ঢাকা পুলিশ সদর দপ্তর জানিয়েছিল যে, এ বিষয়ে তাদের কাছে তখন পর্যন্ত কোনো দাপ্তরিক তথ্য ছিল না। পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (মিডিয়া) এএইচএম শাহাদাত হোসাইন গণমাধ্যমকে জানান, বিষয়টি মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট দপ্তরগুলো বলতে পারবে।

বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গত ২৭ জুলাই দুবাইয়ের একটি আদালত বেনজীর আহমেদের জামিন মঞ্জুর করেন। এরপর প্রয়োজনীয় আইনি আনুষ্ঠানিকতা সম্পন্ন করে গত ৩০ জুলাই তাকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়।

দুবাই আদালতের নির্দেশ অনুযায়ী বেনজীর আহমেদ জামিন পেলেও তার ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রের তথ্যমতে— জামিনের শর্ত হিসেবে তার পাসপোর্ট আদালতের হেফাজতে জমা রাখা হয়েছে। আদালতের বিশেষ অনুমতি ছাড়া তিনি সংযুক্ত আরব আমিরাত ত্যাগ করতে পারবেন না।

ফলে জামিন নিয়ে কারামুক্ত হলেও তিনি আপাতত দেশত্যাগ করতে পারছেন না। এদিকে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ল’ফার্মের মাধ্যমে আইনি লড়াই চালিয়ে তার জামিন বাতিল করে দেশে ফিরিয়ে আনার জোর প্রচেষ্টা চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com