1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাদারীপুরে ইতালি প্রবাসীর ঘরে বিকট শব্দে বিস্ফোরণ, আটক ১ সরকারি হাসপাতাল দালালমুক্ত করার ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার: তথ্য প্রতিমন্ত্রী নোয়াখালী বিভাগ ঘোষণার দাবিতে শাহবাগ অবরোধ ধর্মকে পুঁজি করে যারা দেশকে বিভক্তি করতে চায় তাদের প্রতিরোধ করা হবে রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী একাত্তরে মুসলিম লীগ করায় শান্তি কমিটিতে ছিলেন আসিফ আকবরের বাবা বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত সেই নারীর মৃত্যু বান্দরবানে প্রাইভেট কারে তল্লাশি, ২২ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার পথচারীকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনার শিকার প্রতিমন্ত্রীর গাড়ি

বিরোধী দল হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল

  • আপডেট টাইম :: রবিবার, ৯ আগস্ট, ২০২৬

বাংলার কাগজ ডেস্ক : বিরোধী দল আগের মতো ভূমিকা পালন করে এখন ‘হাসিনার ভাষায়’ কথা বলতে শুরু করেছে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, তারা সব সংকটের তাৎক্ষণিক সমাধান চায়। অথচ জনগণের মেজরিটি ম্যান্ডেট পাওয়া দল বিএনপি। সরকার দেশ পরিচালনায় ব্যর্থ হলে তখন এ বিষয়ে কথা বলবেন তারা।

রোববার (৯ আগস্ট) দুপুরে রংপুর শিল্পকলা একাডেমিতে সুবিধাবঞ্চিতদের সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, গ্যাস সংকট দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে। এ সংকট সমাধানে কিছুটা সময় প্রয়োজন। তাই সংকট মোকাবিলায় সরকারকে সময় দেওয়ার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, ২০২৪ সালের জুলাই আন্দোলনে ছাত্র, নারী ও শিশুকে হত্যা করা হয়েছে। গত ১৭ বছরে লাখ লাখ মামলা, গুম এবং হাজার হাজার হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এর পাশাপাশি আমেরিকা-ইরান যুদ্ধে বাংলাদেশ প্রায় চার বিলিয়ন ডলারের ক্ষতির মুখে পড়েছে। এসব কারণে দেশকে ঘুরে দাঁড়াতে সময় লাগবে।

গণমাধ্যমের প্রসঙ্গে বিএনপির মহাসচিব বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে সাংবাদিকেরা অনেক কিছু লিখতে পারেননি। এখন তারা সত্য-মিথ্যা সবই লিখতে পারছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com