1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদীতে প্রতিবন্ধী শিশুক ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার নালিতাবাড়ীতে কোকোর ৫৭তম জন্মবার্ষিকী পালিত শেরপুরে জেলা প্রশাসকের গণশুনানিতে সহায়তা পেলেন ২৯০ সেবাপ্রার্থী মুক্তিযুদ্ধের সময় শেখ পরিবার পাকিস্তানের আশ্রয়ে ঢাকায় অবস্থান করছিল: রিজভী নালিতাবাড়ীতে অসামাজিক কার্যকলাপে ধরা, পালিয়েছেন দোকানী শপিংমল-মার্কেট রাত ৮টার মধ্যে বন্ধ, বিলবোর্ড ৭টায় বরখাস্ত হলেন বিপ্লব, ইকবাল, রুহানীসহ পুলিশের ৬ কর্মকর্তা শেরপুরে নিখোঁজ ধান ব্যবসায়ীর অর্ধগলিত মরদেহ উদ্ধার, আটক ১৯ শ্রীবরদীতে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার আন্তর্জাতিক যুব দিবসে নালিতাবাড়ীতে জামায়াতের যুব র‍্যালি

নালিতাবাড়ীতে ইউনিয়ন বিএনপি’র সভাপতি-সম্পাদকের অপসারণ দাবি

  • আপডেট টাইম :: সোমবার, ৩ আগস্ট, ২০২৬

নালিতাবাড়ী (শেরপুর) : স্বেচ্ছাচারিতা, অনিয়ম-দুর্নীতি, সরকারী প্রণোদনা আত্মসাত, সরকারী সেবা পেতে ঘুষ গ্রহণ ও চাঁদাবাজীসহ নানা অভিযোগ এনে ইউনিয়ন বিএনপি’র সভাপতি ও সাধারণ সম্পাদকের অপসারণ দাবী করে সংবাদ সম্মেলন করেছেন ওই ইউনিয়ন বিএনপি’র নেতৃবৃন্দ।

রোববার (২ আগস্ট) বিকেলে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ১০নং যোগানিয়া ইউনিয়ন বিএনপি’র ওয়ার্ড কমিটির নেতৃবৃন্দ এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন।

উপজেলার কাপাসিয়া (জারুয়ারপাড়) এলাকায় আয়োজিত ওই সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক বাদশা মিয়া। সংবাদ সম্মেলনের দাবীমতে অভিযুক্তরা হলেন- যোগানিয়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি আব্দুর রাজ্জাক ও সাধারণ সম্পাদক শাহাদত হোসেন।

সংবাদ সম্মেলনে শহর বিএনপি’র সাবেক সিনিয়র যুগ্ম-আহ্বায়ক শফিকুল ইসলাম তালুকদার রিপন, উপজেলা শ্রমিক দলের যুগ্ম-সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম, ওয়ার্ড বিএনপি’র সভাপতি ইউপি সদস্য আমীর হোসেনসহ যোগানিয়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, ইউনিয়ন বিএনপি’র সভাপতি আব্দুর রাজ্জাকের ছেলে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সক্রিয় কর্মী এবং সাধারণ সম্পাদক শাহাদত হোসেনের ছেলে ছাত্র শিবিরের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত।

এছাড়া সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে স্বেচ্ছাচারিতার মাধ্যমে সংগঠন পরিচালনা, ত্যাগীদের মূল্যায়ন না করা, সরকারি ও বিভিন্ন সামাজিক ভাতার সুবিধাভোগীদের কাছ থেকে ঘুষ আদায়সহ নানা অভিযোগ আনা হয়।

এসময় তারা দলের হাইকমান্ডের দৃষ্টি আকর্ষণ করে অভিযোগের তদন্তসাপেক্ষে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবী জানান।

এ বিষয়ে ইউনিয়ন বিএনপি’র সভাপতি আব্দুর রাজ্জাক অভিযোগসমূহ ভিত্তিহীন দাবী করে জানান, ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে আমাদের হেয়-প্রতিপন্ন করতে তারা এমন ষড়যন্ত্র করছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com