1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাদারীপুরে ইতালি প্রবাসীর ঘরে বিকট শব্দে বিস্ফোরণ, আটক ১ সরকারি হাসপাতাল দালালমুক্ত করার ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার: তথ্য প্রতিমন্ত্রী নোয়াখালী বিভাগ ঘোষণার দাবিতে শাহবাগ অবরোধ ধর্মকে পুঁজি করে যারা দেশকে বিভক্তি করতে চায় তাদের প্রতিরোধ করা হবে রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী একাত্তরে মুসলিম লীগ করায় শান্তি কমিটিতে ছিলেন আসিফ আকবরের বাবা বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত সেই নারীর মৃত্যু বান্দরবানে প্রাইভেট কারে তল্লাশি, ২২ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার পথচারীকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনার শিকার প্রতিমন্ত্রীর গাড়ি

নেপালে দুর্যোগ মোকাবিলায় ১ মিলিয়ন ডলার সহায়তার ঘোষণা বাংলাদেশের

  • আপডেট টাইম :: বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক : নেপালের উত্তরাঞ্চলে ভয়াবহ ভূমিধস ও আকস্মিক বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এমন পরিস্থিতিতে নেপালের ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে ১ মিলিয়ন মার্কিন ডলার (প্রায় ১২.৩ কোটি টাকা) জরুরি অনুদান ঘোষণা করেছে বাংলাদেশ সরকার।

ঢাকা ও কাঠমান্ডুর দীর্ঘদিনের ঐতিহাসিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ভিত্তিতেই এই সহায়তার সিদ্ধান্ত নেয়া হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের চলতি অর্থবছরের বিশেষ বরাদ্দ থেকে দেয়া হচ্ছে এই অর্থ। অনুদানের বিষয়টি বর্তমানে চূড়ান্ত অনুমোদনের জন্য অর্থ মন্ত্রণালয়ে রয়েছে বলে জানা গেছে।

নেপাল-তিব্বত সীমান্তে এই ভয়াবহ দুর্যোগে নিহতের সংখ্যা ১১০০ ছাড়িয়েছে। এ ছাড়া এখন পর্যন্ত নিখোঁজ রয়েছেন প্রায় সাড়ে ৪ হাজার মানুষ। নেপালের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বুধবারের (২ সেপ্টেম্বর) প্রকাশিত তথ্য অনুযায়ী, ভয়াবহ আকস্মিক বন্যার পর নেপালে এখন পর্যন্ত ১ হাজার ১১৪টি মরদেহ উদ্ধার করা হয়েছে।

এ ছাড়া দেশটিতে এখনও নিখোঁজ রয়েছেন ৩ হাজার ৯১৬ জন মানুষ। অন্যদিকে, চীনের অংশে অন্তত ১৬ জন নিহতের খবর পাওয়া গেছে। সেখানে ৫৪৬ জন নিখোঁজ রয়েছেন, যার মধ্যে ২৬১ জনই বিদেশি নাগরিক।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com