1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণে নারী উদ্যোক্তাদের উপকরণ বিতরণ রাতের আঁধারে কেটে ফেলা হলো ঋণের টাকায় চাষ করা লাউ ক্ষেত দেশে তিন বছরে বন্ধ ৪ শতাধিক গার্মেন্টস কারখানা: সংসদে বাণিজ্যমন্ত্রী শিশুকে বাঁচাতে গিয়ে পুলিশের পিকআপ উল্টে সদস্য নিহত, আহত ১০ ২০২৭ সালেও দুই পর্বে বিশ্ব ইজতেমা, তারিখ ঘোষণা করলেন স্বরাষ্ট্রমন্ত্রী নালিতাবাড়ীতে একুশে পাঠচক্রের ১৪৯তম আসর বাবাকে হাসপাতালে এনে জমির দলিলে সই নেওয়ার চেষ্টা মেয়ের দেশকে অস্থিতিশীল করতে মানুষকে উসকে দেওয়ার চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী শাপলা চত্বর হত্যাযজ্ঞ: ইনু, শাহরিয়ার কবিরসহ ১১ আসামিকে ট্রাইব্যুনালে হাজির তাবলিগের প্রবীণ মুরব্বি মাওলানা এহসানুল হকের ইন্তেকাল

কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণে নারী উদ্যোক্তাদের উপকরণ বিতরণ

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬

আসিফ আমানুল্লাহ, স্টাফ রিপোর্টার: কৃষি প্রণোদনা ও পুনর্বাসন কর্মসূচির আওতায় শেরপুরে নারী উদ্যোক্তাদের মধ্যে কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণের উপকরণ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার শেরপুর কৃষি বিপণন অধিদপ্তরের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে শেরপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা ইয়াসমিন এবং অতিরিক্ত কৃষি সম্প্রসারণ কর্মকর্তা বনানী দেবনাথ উপস্থিত ছিলেন।

কৃষি বিপণন অধিদপ্তর সূত্রে জানা গেছে, বিতরণ করা উপকরণ ব্যবহার করে নারী উদ্যোক্তারা কৃষিপণ্য সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ ও বাজারজাতকরণে আরও সক্ষম হবেন। এতে কৃষিপণ্যে মূল্য সংযোজনের পাশাপাশি নারীদের আত্মকর্মসংস্থান ও অর্থনৈতিক স্বাবলম্বিতা বাড়বে।

সংশ্লিষ্ট ব্যক্তিরা বলেন, কৃষিভিত্তিক উদ্যোগে নারীদের সম্পৃক্ততা বাড়াতে এবং তাঁদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরগুলো এ ক্ষেত্রে সহযোগিতা করবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com