1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লিফটের কন্ট্রোলরুম থেকে ময়মনসিংহ মেডিকেল আগুনের সূত্রপাত: ফায়ার সার্ভিস বান্দরবানে ৮১ করাতকলের ৩৬টিই অবৈধ, ছাড়পত্র নেই প্রায় অর্ধশতটির ‘আতরের গন্ধ’ নাকে আসার পর হাতিয়ার সেই স্কুলে ফের অচেতন ২১ শিক্ষার্থী ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত ময়মনসিংহ মেডিকেলে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস নালিতাবাড়ীতে ভাতিজার আঘাতে চিকিৎসাধীন চাচার মৃত্যু শ্রেণিকক্ষ সংকটে বটতলায় ক্লাস করছে শিক্ষার্থীরা নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি মাছউদ মঙ্গলবার রাত থেকে কলকারখানায় ‘আগের মতো’ গ্যাস-বিদ্যুৎ সরবরাহের আশ্বাস প্রধানমন্ত্রীর সালাউদ্দিনের সঙ্গে আমার কোনো ঝামেলা নেই: সুজন

মঙ্গলবার রাত থেকে কলকারখানায় ‘আগের মতো’ গ্যাস-বিদ্যুৎ সরবরাহের আশ্বাস প্রধানমন্ত্রীর

  • আপডেট টাইম :: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

বাংলার কাগজ ডেস্ক: মঙ্গলবার রাত থেকে কলকারখানায় চাহিদামতো বিদ্যুৎ এবং গ্যাস মিলবে, এমন আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে প্রথম সারির ২১টি ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ ও গণমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে তিনি এ আশ্বাস দেন। বৈঠক শেষে ব্রিফিংয়ে এসব তথ্য জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন ও ব্যবসায়ী প্রতিনিধিরা।

তারা জানান, জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা করছে সরকার। এলএনজি সরবরাহ বাড়াতে পাঁচটি এফএসআরইউর পাশাপাশি নির্মাণ করা হবে ল্যান্ডবেজ টার্মিনালও।

বৈঠকে বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানি পরিস্থিতি নিয়ে ব্যবসায়ীদের উদ্বেগ ও প্রস্তাব তুলে ধরা হয়। শিল্পের উৎপাদন স্বাভাবিক রাখতে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করার ওপর জোর দেন ব্যবসায়ী নেতারা। শুধু এফএসআরইউর ওপর নির্ভরশীলতা কমিয়ে ভবিষ্যতের চাহিদা পূরণে ল্যান্ডবেজ টার্মিনাল নির্মাণের পরিকল্পনার কথাও জানায় সরকার।

পাশাপাশি শিল্পায়ন ও বিনিয়োগ বাড়াতে প্রয়োজনীয় নীতিগত সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে। তবে দীর্ঘদিনের পুঞ্জীভূত সমস্যা একদিনে সমাধান করা সম্ভব নয়,বৈঠকে উঠে আসে এই বাস্তবতাও।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com