1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লিফটের কন্ট্রোলরুম থেকে ময়মনসিংহ মেডিকেল আগুনের সূত্রপাত: ফায়ার সার্ভিস বান্দরবানে ৮১ করাতকলের ৩৬টিই অবৈধ, ছাড়পত্র নেই প্রায় অর্ধশতটির ‘আতরের গন্ধ’ নাকে আসার পর হাতিয়ার সেই স্কুলে ফের অচেতন ২১ শিক্ষার্থী ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত ময়মনসিংহ মেডিকেলে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস নালিতাবাড়ীতে ভাতিজার আঘাতে চিকিৎসাধীন চাচার মৃত্যু শ্রেণিকক্ষ সংকটে বটতলায় ক্লাস করছে শিক্ষার্থীরা নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি মাছউদ মঙ্গলবার রাত থেকে কলকারখানায় ‘আগের মতো’ গ্যাস-বিদ্যুৎ সরবরাহের আশ্বাস প্রধানমন্ত্রীর সালাউদ্দিনের সঙ্গে আমার কোনো ঝামেলা নেই: সুজন

নালিতাবাড়ীতে ভাতিজার আঘাতে চিকিৎসাধীন চাচার মৃত্যু

  • আপডেট টাইম :: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

নালিতাবাড়ী (শেরপুর) : জমি সংক্রান্ত বিরোধের জেরে ভাতিজা আহসান (৩৩) এর লাঠির উপর্যুপরি আঘাতে গুরুতর আহত চাচা অটোরিকশা চালক রফিকুল ইসলাম (৫৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নন্নী ইউনিয়নের বনকুড়া নদীরপাড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রফিকুল ইসলাম ওই গ্রামের মৃত সোহরাব আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ওই গ্রামের অটোরিকশা চালক রফিকুল ইসলামের সাথে তারই বড় ভাই বাচ্চু মিয়ার ছেলে আহসান এর জমি নিয়ে বিরোধ চলছিল। সম্প্রতি চাচা রফিকুলের ভোগদখলে থাকা ওই জমিতে কলা গাছের চারা রোপন করে ভাতিজা আহসান। পরে ওইসব চারা কেটে ফেললে গত ১ সেপ্টেম্বর আহসান ক্ষিপ্ত হয়ে চাচা রফিকুল ইসলামকে উপর্যুপরি লাঠি দিয়ে আঘাত করে। গুরুতর আহত অবস্থায় রফিকুলকে প্রথমে নালিতাবাড়ী ও পরে ময়মনসিংহের একটি বেসরকারী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (১২ সেপ্টেম্বর) রফিকুল মারা যান। ময়নাতদন্ত শেষে সোমবার বিকেলে তার মরদেহ গ্রামের বাড়ি পৌছে।

বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুজ্জামান জানান, এ ঘটনায় এখনো পর্যন্ত কেউ অভিযোগ করেনি। আমরা যোগাযোগ রক্ষা করে চলেছি। অভিযোগসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com