1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লিফটের কন্ট্রোলরুম থেকে ময়মনসিংহ মেডিকেল আগুনের সূত্রপাত: ফায়ার সার্ভিস বান্দরবানে ৮১ করাতকলের ৩৬টিই অবৈধ, ছাড়পত্র নেই প্রায় অর্ধশতটির ‘আতরের গন্ধ’ নাকে আসার পর হাতিয়ার সেই স্কুলে ফের অচেতন ২১ শিক্ষার্থী ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত ময়মনসিংহ মেডিকেলে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস নালিতাবাড়ীতে ভাতিজার আঘাতে চিকিৎসাধীন চাচার মৃত্যু শ্রেণিকক্ষ সংকটে বটতলায় ক্লাস করছে শিক্ষার্থীরা নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি মাছউদ মঙ্গলবার রাত থেকে কলকারখানায় ‘আগের মতো’ গ্যাস-বিদ্যুৎ সরবরাহের আশ্বাস প্রধানমন্ত্রীর সালাউদ্দিনের সঙ্গে আমার কোনো ঝামেলা নেই: সুজন

সালাউদ্দিনের সঙ্গে আমার কোনো ঝামেলা নেই: সুজন

  • আপডেট টাইম :: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

স্পোর্টস ডেস্ক: বিভিন্ন সময়ে বাংলাদেশ জাতীয় দলের কোচের দায়িত্ব পালন করেছেন খালেদ মাহমুদ সুজন। তবে কখনোই নির্দিষ্ট মেয়াদে জাতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব পাননি সাবেক এই অধিনায়ক। তামিম ইকবালের নেতৃত্বাধীন বর্তমান বিসিবি দেশি কোচদের জাতীয় দলের কোচিং প্যানেলে বেশি গুরুত্ব দিলেও সেই প্যানেলে নেই সুজন। তবে জাতীয় দলকে কোচিং করানোর জন্য এখনো প্রস্তুত তিনি। বোর্ড প্রয়োজন মনে করলে দায়িত্ব নিতে আপত্তি নেই বলে জানিয়েছেন সুজন।

গতকাল গণমাধ্যমকে তিনি বলেন, ‘সেটা তো আমি বলতে পারব না। যদিও আমার ব্রেড অ্যান্ড বাটার কোচিং। বোর্ড যদি মনে করে, আমি সামর্থ্যবান, তারা যদি অফার করে, আমি অবশ্যই দায়িত্ব নেব।’

বর্তমানে বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগের পরামর্শক হিসেবে দায়িত্ব পালন করছেন সুজন। আপাতত এই দায়িত্বই ভালোভাবে পালন করতে চান তিনি। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এখন তো একটা দায়িত্ব দিয়েছে প্রেসিডেন্ট-গেম ডেভেলপমেন্টের কনসালটেন্ট। উনি হয়তো ভেবেছেন, আমি এখানে অবদান রাখতে পারব। আমাকে যোগ্য মনে করার জন্য তাকে ধন্যবাদ। আমি যতটা সম্ভব অবদান রাখার চেষ্টা করব। ফাহিম এখানে চেয়ারম্যান, তার সঙ্গেও আমার কাজের অভিজ্ঞতা আছে।’

মোহাম্মদ সালাউদ্দিনের সঙ্গে সুজনের সম্পর্ক ভালো নয়-সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন সময়ে এমন খবর ছড়িয়েছে। তবে এমন দাবি উড়িয়ে দিয়েছেন সুজন। সালাউদ্দিনের সঙ্গে সম্পর্ক খারাপের বিষয়টি নিয়ে তিনি বলেন, ‘এটা তো মানুষ বলে। কী ঝামেলা? আমি আর সালাউদ্দিন তো এটা মনে করি না। ছোটবেলা থেকে দুজন দুজনকে ভালোভাবে চিনি, একসঙ্গে খেলেছি। এরপর দুজনই কোচিংয়ে এসেছি। ওর সঙ্গে সবসময় আমার সুসম্পর্ক। সালাউদ্দিনের সঙ্গে আমার কোনো ঝামেলা নাই।’

সালাউদ্দিনের কোচিংয়েরও প্রশংসা করেছেন সুজন। তিনি বলেন, ‘সে কোচ হিসেবে নিজেকে অনেক পরিণত করেছে, অনেক বড় পরিসরে কোচিং করাচ্ছে। আমার মনে হয় না তার সঙ্গে কখনো কোনো সমস্যা ছিল। সালাউদ্দিনই এটা বলবে। আমাদের সবসময়ই কথা হয়, ফোনেও কথা হয়। কোচিংয়ে দুজন দুই দলকে কোচিং করিয়েছি। কখনো সে চ্যাম্পিয়ন হয়েছে, কখনো আমি। এটার জন্য তো সম্পর্ক খারাপ হওয়ার কথা না। বরং সে ভালো করলে আমি খুশি হই।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com