1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাত জেলা ও এক মহানগরে যুবদলের কমিটি ঘোষণা ঠাকুরগাঁওয়ে মিড-ডে মিলের দুধ খেয়ে অর্ধশত শিক্ষার্থী হাসপাতালে নালিতাবাড়ীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও খাল পুনঃখনন উদ্বোধন শ্রীবরদীতে নিখোঁজের একদিন পর যুবকের মরদেহ উদ্ধার, আটক ১ বাধ্য হয়েই জ্বালানি তেলের মূল্য সমন্বয় করতে হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী সোনারগাঁয়ে নদীতে ডুবে ৩ শিক্ষার্থীর মৃত্যু, বাল্কহেডসহ আটক ৪ এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রীর ৭ দিনের রিমান্ড আবেদন অন্য দেশের তুলনায় বাংলাদেশে তেলের দাম অনেক কম: রিজভী সাতক্ষীরার এমপির সঙ্গে সম্পর্কে জড়ানোর মূল হোতা শ্যালক ওবায়দুর: মরিয়মের বাবা সবার আগে দেব, শুভশ্রীর পোস্টের পর ফের আলোচনায় প্রেমের সম্পর্ক

এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রীর ৭ দিনের রিমান্ড আবেদন

  • আপডেট টাইম :: সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

ঢাকা: রাজধানীর শেরেবাংলা নগর থানায় দায়ের করা আত্মহত্যায় প্ররোচনার মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী মাকসুদা বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডের আবেদন করেছে পুলিশ।

সোমবার (২১ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলামের আদালতে এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা ও শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক (এসআই) শামসুজ্জোহা সরকার এই রিমান্ড আবেদন করেন। ডিএমপির প্রসিকিউশন বিভাগের কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গতকাল রোববার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের বিপরীতে মানিক মিয়া অ্যাভিনিউয়ের ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে মরিয়ম খাতুন নামের এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। ওই রাতেই এমপি গাজী নজরুল ও তাঁর প্রথম স্ত্রী মাকসুদা ইসলামকে হেফাজতে নেয় পুলিশ। পরে গভীর রাতে তাঁদের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা করেন মরিয়মের বাবা এস এম মাসুম বিল্লাহ। মামলায় তাঁদের গ্রেপ্তার দেখানো হয়।

মামলার এজাহারে অভিযোগ করা হয়, গত জুনে গাজী নজরুলের সঙ্গে মরিয়মের বিয়ে হয়। ন্যাম ভবনের ৫ নম্বর ভবনের তৃতীয় তলার ফ্ল্যাটে প্রথম স্ত্রী ও মরিয়মকে নিয়ে থাকতেন ওই সংসদ সদস্য। মরিয়মের মামা ওবায়দুল রহমানের প্রত্যক্ষ প্ররোচনায় এই বিয়ে হয়েছিল। তবে বিয়ের পর থেকেই বিভিন্ন বিষয় নিয়ে গাজী নজরুল ও তাঁর প্রথম স্ত্রী মরিয়মকে শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছিলেন।

রোববার বিকেলে গাজী নজরুল ফোন করে দ্রুত ন্যাম ভবনের বাসায় আসতে বলেন মরিয়মের বাবাকে। তিনি গিয়ে দেখতে পান, একটি কক্ষে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে ঝুলছেন তার মেয়ে। পরে পুলিশের সহায়তায় দরজা ভেঙে মরদেহ উদ্ধার করা হয়। এজাহারে আরও বলা হয়, বিছানা থেকে মরিয়মের লেখা একটি সুইসাইড নোট উদ্ধার করা হয়েছে এবং আসামিদের নির্যাতন সহ্য করতে না পেরেই তিনি আত্মহত্যার পথ বেছে নেন।

উল্লেখ্য, গত জুলাইয়ে মরিয়মের সঙ্গে গাজী নজরুল ইসলামের ব্যক্তিগত মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে তীব্র বিতর্ক তৈরি হয়। এর জেরে নৈতিক স্খলনের দায়ে ২২ জুলাই গাজী নজরুলকে দল থেকে বহিষ্কার করে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ভিডিও ফাঁসের ঘটনায় এর আগে পল্লবী থানায় হত্যাচেষ্টার অভিযোগেও একটি মামলা হয়েছিল, যাতে উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন তিনি। এবার মরিয়মের আত্মহত্যার ঘটনায় নতুন মামলায় তাঁর মামা ওবায়দুর রহমানকেও আসামি করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com