1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সবার আগে দেব, শুভশ্রীর পোস্টের পর ফের আলোচনায় প্রেমের সম্পর্ক প্রিয় অভিনেত্রীকে দেখতে ভিড়, হুড়োহুড়িতে গাড়িতে পাথর ছুড়ল ভক্তরা মাদকের অর্থ জোগাড় করতে ১১ মাসের মেয়েকে বিক্রি, বাবাসহ আটক ৪ চীনের বস্ত্র কারখানায় ভয়াবহ আগুনে নিহত ৮ পাইপলাইন বসিয়ে ক্ষতবিক্ষত সড়ক, ক্ষতিপূরণ না পাওয়ায় সংস্কার বন্ধ শেরপুরে দুর্নীতি প্রতিরোধ ও গণসচেতনতা সৃষ্টির কর্মশালা রাবি শিক্ষার্থীকে মারধর ও ভাঙচুরের ঘটনায় রেলের তদন্ত কমিটি গঠন বাংলাদেশে বাড়ার দিনই বিশ্ববাজারে কমলো তেলের দাম ৬ মিনিটের ঝড়ে মাদ্রিদ ডার্বি জিতল আতলেতিকো আত্মহত্যার প্ররোচনা মামলায় গাজী নজরুল ইসলাম ও তার স্ত্রী গ্রেপ্তার

সবার আগে দেব, শুভশ্রীর পোস্টের পর ফের আলোচনায় প্রেমের সম্পর্ক

  • আপডেট টাইম :: সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

বিনোদন ডেস্ক: টালিউডের দুই জনপ্রিয় তারকা দেব-শুভশ্রী। তাদের প্রেম ও বিচ্ছেদের কথা সবার জানা। তবে সম্প্রতি আবারও আলোচনায় এসেছে তাদের সম্পর্ক। অনেকেই বলছেন নতুন করে সম্পর্কে জড়িয়েছেন দেব-শুভশ্রী। লাদাখের পাহাড়ি সৌন্দর্যের মাঝে রোমান্টিক গানে জুটি বাঁধার পর এবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেব-শুভশ্রীর ঘনিষ্ঠ মুহূর্তের ছবি ঘিরে শুরু হয়েছে নতুন আলোচনা। এরই মাঝে শুভশ্রীর একটি ক্যাপশন ভক্তদের কৌতূহল আরও বাড়িয়ে দিয়েছে।

সম্প্রতি মুক্তি পেয়েছে দেব পরিচালিত সিনেমা ‘দেশু ৭’-এর প্রথম গান ‘তোর শুধু তোর’। লাদাখের মনোরম পাহাড় ও প্রকৃতির মাঝে ধারণ করা গানটিতে দেব ও শুভশ্রীর রসায়ন বেশ নজর কেড়েছে দর্শকদের। গান প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা। এর মধ্যেই প্রকাশ্যে এসেছে দুই তারকার বেশ কিছু রোমান্টিক ছবি। কোনো ছবিতে একে অপরকে জড়িয়ে থাকতে দেখা গেছে, আবার কোনো ফ্রেমে ধরা পড়েছে ঘনিষ্ঠ মুহূর্ত।

এরই মাঝে সবচেয়ে বেশি নজর কেড়েছে শুভশ্রীর দেওয়া একটি ক্যাপশন। ছবিগুলো শেয়ার করে অভিনেত্রী লিখেছেন, ‘তুই ছাড়া না এ জগতে কিছুই আগে না।’ ক্যাপশনটি প্রকাশের পর ভক্তদেরদের মধ্যে শুরু হয়েছে নানা জল্পনা-কল্পনা। তবে ছবিগুলো সিনেমার প্রচারণা ও চরিত্রের প্রেক্ষাপটের অংশ হিসেবেই প্রকাশ করা হয়েছে।

একটি ছবিতে দেখা যায়, শুভশ্রীর সামনে বসে রয়েছেন দেব। পেছন থেকে দেবকে জড়িয়ে রেখেছেন অভিনেত্রী। আরেকটি ফ্রেমে দেবের বুকে মাথা রেখে চোখ বন্ধ করে রয়েছেন শুভশ্রী। দেবের হাতও আলতোভাবে ছুঁয়ে আছে তার মুখ।

পর্দার জুটির পাশাপাশি বাস্তব জীবনেও সম্পর্কে জড়িয়েছিলেন দেব-শুভশ্রী। পরে সেই সম্পর্কের ইতি ঘটে এবং দুজনেই নিজেদের জীবনে এগিয়ে যান। তবে বহু বছর পর পর্দায় তাদের এই পুনর্মিলন যে দর্শকদের পুরনো দিনের কথা মনে করিয়ে দিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমের প্রতিক্রিয়াই তার প্রমাণ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com