1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদীতে অফিসার্স ক্লাবের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেরপুরে ‘মাইগভ’ প্ল্যাটফর্ম বিষয়ে প্রশিক্ষণ বাউফলে পৌর প্রার্থী ঘোষণা ঘিরে উত্তেজনা, হামলা ও বিস্ফোরণের ঘটনায় আতঙ্ক বিশ্বনেতাদের সামনে বাংলাদেশের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরবেন প্রধানমন্ত্রী: হুমায়ুন কবির নিজের কৃতিত্ব দেখাতে ‘ট্রাম্প টিভি’ চালু করলেন ডোনাল্ড ট্রাম্প ইয়েমেনের বন্দরশহরে সৌদির বিমান হামলায় নিহত ৬ বিশ্বমঞ্চে প্রথম ভাষণ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী আমার মেয়ের হাতের লেখা এমন নয়: বললেন গাজী নজরুলের শাশুড়ি কিলোমিটার প্রতি ২০ পয়সা বাসভাড়া বাড়ানোর প্রস্তাব সাবেক সিইসি হাবিবুল আউয়ালের জামিন, স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদন

শ্রীবরদীতে অফিসার্স ক্লাবের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

শ্রীবরদী (শেরপুর): শেরপুরের শ্রীবরদী উপজেলা পরিষদ চত্বরে উপজেলা অফিসার্স ক্লাবের নতুন ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। সোমবার বিকেলে আনুষ্ঠানিকভাবে এ ভিত্তিপ্রস্তর স্থাপন করেন শেরপুর-৩ আসনের সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল।

উপজেলা অফিসার্স ক্লাবের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনীষা আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন এবং সংসদ সদস্য মাহমুদুল হক রুবেলের সহধর্মিণী ফরিদা হক দীপা।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হাবিব উল আহসান, উপজেলা অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক মোশারফ হোসেন সাগর, উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদুল হাসান আকন্দ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রুহুল আলম তালুকদার, উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুর রহিম দুলাল ও সদস্যসচিব আব্দুল্লাহ আল মামুন দুলাল।

এ ছাড়া উপজেলা প্রশাসনের বিভিন্ন বিভাগের কর্মকর্তা, উপজেলা অফিসার্স ক্লাবের সদস্যবৃন্দ ও স্থানীয় সুধীজন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com