1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদীতে অফিসার্স ক্লাবের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেরপুরে ‘মাইগভ’ প্ল্যাটফর্ম বিষয়ে প্রশিক্ষণ বাউফলে পৌর প্রার্থী ঘোষণা ঘিরে উত্তেজনা, হামলা ও বিস্ফোরণের ঘটনায় আতঙ্ক বিশ্বনেতাদের সামনে বাংলাদেশের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরবেন প্রধানমন্ত্রী: হুমায়ুন কবির নিজের কৃতিত্ব দেখাতে ‘ট্রাম্প টিভি’ চালু করলেন ডোনাল্ড ট্রাম্প ইয়েমেনের বন্দরশহরে সৌদির বিমান হামলায় নিহত ৬ বিশ্বমঞ্চে প্রথম ভাষণ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী আমার মেয়ের হাতের লেখা এমন নয়: বললেন গাজী নজরুলের শাশুড়ি কিলোমিটার প্রতি ২০ পয়সা বাসভাড়া বাড়ানোর প্রস্তাব সাবেক সিইসি হাবিবুল আউয়ালের জামিন, স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদন

বাউফলে পৌর প্রার্থী ঘোষণা ঘিরে উত্তেজনা, হামলা ও বিস্ফোরণের ঘটনায় আতঙ্ক

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

পটুয়াখালী: পটুয়াখালীর বাউফলে আসন্ন পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী ঘোষণাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। সন্ধ্যা থেকে রাত পর্যন্ত পৌর শহরের বিভিন্ন এলাকায় হামলা ও বিকট শব্দে কয়েকটি বিস্ফোরণের ঘটনায় আতঙ্ক দেখা দেয় স্থানীয়দের মধ্যে।

সোমবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত পৌর শহরের কয়েকটি এলাকায় এসব ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) সাবেক সহকারী পুলিশ সুপার রিয়াজ হোসেন খানের বাউফলে আগমন উপলক্ষে পৌরসভার ১নং ওয়ার্ডে একটি সমাবেশের আয়োজন করা হয়। সেখানে আসন্ন পৌর নির্বাচনে মেয়র পদে রিয়াজ হোসেন খানকে প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়। পরে তার নেতৃত্বে শহরে মোটরসাইকেল শোভাযাত্রা বের করা হয়।

শোভাযাত্রায় অংশ নেওয়ার জেরে সন্ধ্যার দিকে কার্তিক ও রুবেল নামে স্থানীয় দুই ব্যক্তিকে মারধর করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। হামলাকারীদের দাবি, ওই দুজন নিষিদ্ধ সংগঠন যুবলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত এবং সংগঠনটির কয়েকজন নেতাকর্মীকে সঙ্গে নিয়ে রিয়াজ হোসেনের পক্ষে মোটরসাইকেল শোভাযাত্রায় অংশ নেন।

এদিকে রাত ৯টার দিকে পৌর শহরের প্রাণকেন্দ্র পাবলিক মাঠসহ অন্তত চারটি স্থানে পরপর বিকট শব্দ শোনা যায়। স্থানীয়রা এগুলোকে ককটেল বিস্ফোরণ বলে দাবি করলেও পুলিশ বিষয়টি নিশ্চিত করতে পারেনি। শব্দের পর আতঙ্কে কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয় এবং পথচারীদের মধ্যে ছোটাছুটি শুরু হয়।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, বিকট শব্দে স্থানীয়দের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছিল। তবে এগুলো ককটেল বিস্ফোরণ, নাকি পটকা বা আতশবাজির শব্দ—তা তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।

তিনি আরও জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হামলার ঘটনায় ভুক্তভোগীদের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com