1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অটোগ্যাসেরও দাম বাড়াল বিইআরসি বাংলাদেশ ও যুক্তরাজ্যের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার প্রত্যয় দাওয়াত না পেয়ে খেপলেন মাতবর, ক্লাসে যাওয়া বন্ধ গ্রামের ৩০ শিক্ষার্থীর ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা শ্বশুরবাড়িতে জুসের সঙ্গে বিষ খাইয়ে স্বামী হত্যার অভিযোগ, একমাস পেরোলেও তদন্তে অগ্রগতি নেই নালিতাবাড়ী সীমান্তে ৪৭ বোতল ভারতীয় মদসহ যুবক আটক দেশে ডেঙ্গু ও হামে একদিনে ১৪ জনের মৃত্যু গাজীপুরে মেট্রিক্স গার্মেন্টসে আগুন, ৬৯ জনকে জীবিত উদ্ধার নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমপি ফাহিম চৌধুরীর আকস্মিক পরিদর্শন ১ দিনের রিমান্ডে মেজর (অব.) আখতারুজ্জামান

প্রাথমিকে নিয়োগপত্র না পাওয়া প্রার্থীদের সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

  • আপডেট টাইম :: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

বাংলার কাগজ ডেস্ক: সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগে উত্তীর্ণ প্রার্থীদের কেউ আগামী ১ অক্টোবর পর্যন্ত নিয়োগপত্র না পেলে সেটি পরবর্তীতে অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনা করা হবে এবং পর্যায়ক্রমে নিয়োগপত্র পাঠানোর হবে বলে আশ্বাস দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

ফেসবুক পোস্টে শিক্ষামন্ত্রী লেখেন, ‘আমরা লক্ষ্য করছি যে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ-২০২৫ এর নিয়োগপত্র প্রাপ্তি নিয়ে বিভিন্ন মিডিয়া ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। এ প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, ১ অক্টোবর ২০২৬ তারিখ পর্যন্ত সময়ে উত্তীর্ণ প্রার্থীদের কেউ নিয়োগপত্র না পেয়ে থাকলে তা পরবর্তীতে যথাযথভাবে পরীক্ষা-নিরীক্ষা করে দ্রুততম সময়ের মধ্যে পর্যায়ক্রমে নিয়োগপত্র প্রেরণ করা হবে।’

তিনি আরও লেখেন, ‘উল্লেখ্য, সরকারি কর্মকর্তা-কর্মচারী নিয়োগের ক্ষেত্রে ভেরিফিকেশন/ভেটিং একটি নিয়মিত প্রক্রিয়া।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com